1 Answers
অশ্লীল কথা-বার্তা কোনো অবস্থাতেই বৈধ নয়। ইসলামি শরিয়াতে গালি গালাজ, মন্দ ও অশ্লীল কথাবার্তা বিনিময় সম্পূর্ণ নিষেধ। কারণ গালি গালাজ, মন্দ কথা ও অশ্লীল কথা বলার সময় সীমা লংঘন হয়। কুরআন হাদিস বিরোধী বাক্য-বিনিময় হয়। এমনকি পরস্পরে মারাত্মক কলহে জড়িয়ে পড়ে। অশালীন কথাবার্তার ফলে মানুষের মনে জেদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। পারস্পরিক সম্প্রীতির সুন্দর ও মধুর বন্ধন তিক্ত হয়, নম্রতা-ভদ্রতার সীমা লংঘিত হয়। আল্লাহ তাআলা কুরআন কারিমে মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। (সুরা বাক্বারা আয়াতঃ ৮৩) অর্থাৎ মানুষের সঙ্গে কথা-বার্তায় খারাপ বা মন্দ কথা বল না। সুন্দর ও উত্তম কথার দ্বারা বাক্য বিনিময় কর। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীর সাথে অশ্লীল কুৎসিত, অভদ্র, জঘন্য, নীচ; কুরুচিপূর্ণ ফোনালাপ জায়েয কি? এখানে আগে জানতে হবে কোন উদ্দেশ্যে স্ত্রীর সাথে অশ্লীল ফোনালাপ করতে চান মন্তব্য করে সমাধান নিবেন।