1 Answers
১) বিজ্ঞাপনে কোন এক অখ্যাত গ্রপ অব কোম্পানীর নাম উল্লেখ করবে। কোম্পানীর নাম ও ঠিকানা অস্পষ্ট থাকবে। অনেক সময় বিখ্যাত প্রতিষ্ঠানের নামের সাথে একটা কিছু যোগ করে ভূয়া প্রতিষ্ঠান তৈরি করবে যেমন সেভ দ্যা চিলড্রেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু ওরা সেভ দ্যা চিলড্রেন নামের সাথে ফাউন্ডেশন যোগ করে সেভ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন নামে ভূয়া প্রতিষ্ঠান তৈরি করে প্রতারনা করবে। সব যোগাযোগ gmail বা yahoo ID তে করতে বলবে যাতে নিরাপদ থাকা যায়। প্রকৃত পক্ষে গ্রপ অব কোম্পানী ত দূরের কথা জর্দার কৌটাও বানানোর ফ্যাক্টোরী নাই ওদের। তাই ওনারা আপনার হাত হতে যে কোন উপায়ে মাএ ৫০০০ টাকা মারার জন্য ওত পেতে বসে থাকবে। মোবাইল ফোনে বিকাশে টাকা পাঠাতে বলবে। বিকাশে টাকা পাঠালেন ত ধরা খেলেন। ২) বিজ্ঞাপনে অনেক গুলো পদ এবং পদের পাশে আকর্ষনীয় বেতন ও সুযোগ সুবিধার কথা উল্লেখ করবে। ৩) ছোট পদে মানে SSC/ HSC পাশ অনেক গুলো পদে শত শত লোক নিয়োগের কথা উল্লেখ থাকবে কারন ওদের বোকা বানানো সহজ :D । বড়দের বোকা বানানো কঠিন। ৪) ঢাকায় ৪/৫ তলার উপরে টেবিল-চেয়ার সর্বস্ব ২/৩ রুমের ছোট আকারে প্রধান কার্যালয় থাকবে। ৫) মোবাইল টাওয়ারে, এনজিও বা প্রাথুমিক স্বাস্হ সেবায় সারা দেশ ব্যাপি পদে শত শত লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিবে। বলবে আপনার নিজ জেলা বা থানাতে চাকুরী দিব যাতে ঘরে বসে মূলা খেতে পারেন :D । মাস শেষে ২৫/৩০ হাজার টাকা বেতনের চাকুরী, সাথে মোবাইল বিল, ল্যপটপ, মটর সাইকেল আর কি লাগে। অত্যন্ত লোভনীয় অফার :P ৬) ওনারা সব সময় মোবাইল ফোন ইয়ুজ করবে, কখনও ল্যান্ড ফোন ইয়ুজ করবে না। ৭) ক্যানভাসারের মত কথায় খুবই বাকপটু হবে। মিনিটে একশত কথা বলবে। ৮) চাকুরীর জন্য বিভিন্ন অজুহাতে টাকা চাইবে। টেনিং করার কথা বলে টাকা নিবে, নিরাপওা জামানতের কথা বলে টাকা নিবে বা হোষ্টেলে থাকার জন্য অগ্রীম টাকা চাইলেই বুঝবেন আপনি প্রতারকের হাতে পড়েছেন। সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনী বা সাংবাদিকদের তা অবহিত করবেন। ৯) সেখানে সুন্দরি মেয়েরা বসে থাকে। যারা সুন্দর সুন্দর মন ভূললানো কথা বলবে। ১০) তেমন কোন কঠিন পরীক্ষা পদ্বতি থাকবে না, রেজাল্ট কোন বিষয় না। একেবারে পান্তাভাত পদ্বতিতে ভাইবার মাধ্যমে চাকুরীর অফার করা হবে। ১১) 95 % কোম্পানির নামে website বা ইমেইল address থাকে !! তবে যদি gmail বা yahoo ID হয়, তাহলে বুঝা যাবে যে এটা ২ টাকার ভোগাস কোং! ১২) চাকরি হয়ে গেছে, বলে আজকাল করবে। অনেক সময় তারা আপনাকে তাদের পরিচিত ছোট ছোট গার্মেন্টসে অত্যন্ত ছোট পদে কম বেতনে চাকুরীতে নিয়োগও দিবে। এত কম বেতনে এত বেশী কষ্ট সহ্য করতে না পেরে আপনিই স্বেচ্ছায় বাপ বাপ করে পালাবেন :P । ১৩) সাধারনত খবরের কাগজের ভিতরের পাতায় ছোট ছোট করে এ ধরনের ভুয়া বিজ্ঞাপন দেয় হয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy