দাঁতের ব্যাথার থেকে মুক্তির উপায় কি?
3 Answers
দাঁতের ব্যথা কমাতে রসুন একটি ভালো উপাদান। রসুনের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক; আর আছে এমন উপাদান, যেটি ব্যথা কমাতে কার্যকর। কয়েকটি রসুনের কোয়া থেঁতলে নিন। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মেশান। মিশ্রণটি লাগান। এতে ব্যথা কমবে। পাশাপাশি কয়েকটি রসুনের কোয়া চিবাতে পারেন। কয়েক দিন এই করুন।
যেহেতু ব্যথানাশক কোন ঔষধই কাজ করছেনা তাই আমি ছোট করে কয়েকটি উপায় বলছি -
আপনি কি Etorix -90 mg বা 120mg খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে Etorix -90mg অথবা 120mg (ব্যাথার তীব্রতা বুঝে) খেলে উপকৃত হবেন।
ব্যাথার জন্য গরম পানিতে (হালকা) লবন মিশিয়ে কুলি করেন ।আর মাড়ি ফুললে বা সরে গেলে ভিটামিন সি জাতীয় ফলমুল খান। আশাকরি ব্যাথা নিরাময় হয়ে যাবে।
ঘরোয়া উপায়ে সহজেই দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ১. পেঁয়াজ পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক উপাদান দাঁতের জীবাণু নষ্ট করে দাঁতের ব্যথা উপসম করে। প্রথমে দাঁতের ব্যথার জায়গাটা খুঁজে বের করুন। এবার একটি পেঁয়াজ আক্রান্ত জায়গার কাছাকাছি নিয়ে চাবান। আর যদি চিবোতে না পারেন এক টুকরা পেঁয়াজ কেটে নিয়ে আক্রান্ত জায়গায় রাখুন, দেখবেন ব্যথা কমে যাবে। ২. পেয়ারা পাতা দাঁতের ব্যথায় আরাম পেতে পেয়ারা পাতা আরো একটি উপকারী উপাদানের নাম। দুই থেকে তিনটা কচি পেয়ারা পাতা মুখে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে চিবোতে থাকুন যতক্ষণ না সেটি দাঁতের ব্যথায় কাজ শুরু না করে। আবার কয়েকটা পেয়ারা পাতা নিয়ে খানিকটা পানি দিয়ে তা সিদ্ধ করুন। এরপর পানি ঠাণ্ডা করে ওই পানি দিয়ে কুলকুঁচি করুন। ৩. রসুন রসুনের এন্টিবায়োটিক উপাদান ও অন্যান্য স্বাস্থ্যকরি উপাদান দাঁতের সংক্রমণ জনিত ব্যথায় দারুন কাজে দেয়। একটি রসুন ভেঙ্গে তাতে কিছুটা লবণ মাখিয়ে আপনার আক্রান্ত দাঁতের গোঁড়ায় লাগিয়ে দেখুন দাঁতের ব্যথায় আরাম পাবেন। ৪. উষ্ণ লবণ পানি একগ্লাস বেশ গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে কুলকুচি করুন। দেখবেন দাঁতের শিরশির ভাব ও ব্যথা কমে যাবে। কেননা গরম পানি আর লবণের কার্যকারিতায় দাঁতের টিস্যুগুলো সচল হয়ে উঠে আর সব জীবাণু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ৫. মরিচ ও লবণ দাঁতে যখন খুব বেশী স্পর্শকাতরতা আর টনটনে ব্যথা হয় তখন লবন আর মরিচ আপনাকে আরাম প্রদান করতে পারে। সমপরিমাণ লবণ আর মরিচ নিয়ে তাতে কয়েক ফোঁটা পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট আপনার দাঁতে সরাসরি লাগান। পরপর কয়েকদিন এভাবে লাগালে দাঁতের ব্যথা কমে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy