3 Answers

উপন্যাস হলো গদ্যে লেখা একধরনের গল্প।মানুষের জীবনই হচ্ছে উপন্যাসের উৎস। উপন্যাসে থাকা একটি প্রধান বা মূল গল্প।এই গল্পটিকে গড়ে তোলার জন্য থাকতে পারে আরও কিছু পার্শ্বগল্প। ই. এম. ফস্টার তার "আসপেক্টস্ অব দ্য নভেল" গ্রন্থে বলেছেন , উপন্যাস হচ্ছে সুনির্দিষ্ট আয়তনের গদ্যকাহিনি।এই আয়তনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন উপন্যাসের শব্দসংখ্যা কমপক্ষে পঁচিশ হাজার হওয়া বাঞ্ছনীয়। সাহিত্য সন্দর্শন শ্রীশচন্দ্র দাসের ভাষায়, গ্রন্থাকারের ব্যক্তিগত জীবনদর্শন ও জীবনানুভুতি কোনো বাস্তব কাহিনি অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়, তাহাকে উপন্যাস কহে।

3048 views Answered

উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ।উপন্যাস হচ্ছে কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল,পদ্ধতি বা রীতি।

3048 views Answered

উপন্যাস (Novel) : একাধিক চরিত্র ও ঘটনা অবলম্বনে গদ্যে রচিত দীর্ঘ আখ্যায়িকা বা উপাখ্যান, বড় গল্প।

3048 views Answered

Related Questions

Next steps