মেয়েদের মাথার চুল ওঠা কমতে করনিয় কি?
3 Answers
আসুন জেনে নেই চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়
১. চুলের গোড়ায় গরম তেল ম্যাসেজ :
গরম তেল চুলের জন্য খুবই উপকারী। এ ক্ষেত্রে নারকেল ও বাদামের তেলের জুড়ি নেই। তেল গরম করার পরে ধীরে ধীরে আপনার আঙ্গুলের দ্বারা মাথার খুলিতে ম্যাসেজ করুন। এই ম্যাসেজ চুলের গোড়ায় রক্ত প্রবাহ বৃদ্ধি করে, শিকড়ে শক্তি বাড়ায় ও চুল পড়া রোধ করে।
২.পেঁয়াজ রস
পেঁয়াজে উচ্চ মাত্রায় সালফার থাকে।পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতেও চুল পড়া বন্ধে সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং এর অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।
পেঁয়াজের রস বের করে বাটিতে নিন। রসে তুলার ভিজিয়ে হাতের সাহায্যে মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। পেঁয়াজের রস একটানা সাতদিন ব্যবহারের পড়েই আপনি এর কার্যকারিতা দেখতে পাবেন।
৩. বিটরুট রস
বীটরুটে পটাসিয়াম, ভিটামিন ‘বি’, ভিটামিন ‘সি’ ফসফরাস এবং প্রোটিন রয়েছে। বীটরুটে চুল পড়া বন্ধ, নতুন চুল গজানো ও চুল বৃদ্ধিতে সাহায্যে করে। এছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। বীটরুটের রস করুন ও পাতা পানিতে সিদ্ধ করে ঘন করে নিন। এই উপাদান দুটির সঙ্গে সামান্য মেহেদি মিশিয়ে ঘন পেস্ট করে নিতে পারেন। মাথার তালুতে লাগানোর ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. সবুজ চা
সবুজ চায়ে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুল পড়া রোধ ও বৃদ্ধিতে সাহায্য করে। এক কাপ গরম পানিতে দুই ব্যাগ চা মিশিয়ে নিন। হালকা গরম থাকা অবস্থায় মাথায় লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
৫. আমলকি
চুল পড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ভিটামিন সি’র অভাব। আমলকিতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে। আমলকি চুলপড়া বন্ধ, চুলের খুশকি দূর করে। আমলকির রস নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ার লাগালে উপকার পাওয়া যায়।
৬. নিমপাতা
নিমপাতাকে বলা হয় সকল রোগের মহৌষধ। তেমনি এই চুলপড়া বন্ধ ও নতুন চুল গজাতে নিমপাতার জুড়ি নেই। নিম পাতা গরম পানিতে দিয়ে পেস্ট করে চুলে লাগানোর ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার চুল পড়া অনেক অংশে কমে গেছে।
৭. ডিমের সাদা অংশ পেস্ট করে লাগান
ডিমের সাদা অংশে থাকা প্রোটিন এবং ভিটামিন চুলের পুষ্টি জোগায়।পাতলা চুলের সমস্যা দূর করে চুল ঘন ও মশ্রিন করে।দুটি ডিমের সাদা অংশ দিয়ে মাস্ক তৈরি করে মাথার ত্বকে ও চুলে লাগান।৩০ মিনিট অপেক্ষা পর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৮. ধ্যান করুন
ধ্যান করলে চুল পড়া কমে অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে। কিস্তু এটি সত্যি। অতিরিক্ত চাপ ও দুশ্চিন্তা চুল পড়ার মূল কারণ হয়ে উঠতে পারে। নিয়মিত ধ্যান আপনাকে চাপমুক্ত রাখে ও হরমোনের ভারসাম্য তৈরি করে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ভিটামিন ই , ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খান । আশাকরি চুল পড়া বন্ধ হবে ও নতুন চুল গজাবে ।
-
আপনি কলা এবং মধু একত্রে করে চুলে লাগান এবং একঘণ্টা পর ধুয়ে ফেলুন। একদিন পর পর এটি ব্যবহার করবেন।
-
ডিমের সাদা অংশ,ভিটামিন ই ক্যাপ,সামান্য মধু ও এলোভেরার জেল একত্রে করে সপ্তাহে চারদিন ব্যবহার করুন।এটি সর্বোত্তম কাজ দেয়।
-
ভেজা চুল চিরুনি করবেন না।
-
সামুদ্রিক মাছ খান বেশি করে।
- টক দই, মধু ও ডিমের সাদা অংশ একত্রে করে প্রতিদিন বা সপ্তাহে তিনদিন ব্যবহারে ভাল ফল পাবেন
- সেসা তেল ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy