4 Answers
অলাভজনক প্রতিষ্ঠান বলতে সেই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠান ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্য নয়। সেখানকার কর্মীরা হয় সেচ্ছাসেবী অথবা দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের উপর নির্ভরশীল না হয় শুধু মাত্র এমন মাত্রায় পে গ্রহন করে যেটুকু তাদের মৌলিক প্রয়োজন মেটায়(মৌলিক বলতে আমাদের সুপরিচিত ৫টি বিষয় নয়। সময়ের সাপেক্ষে আরও কিছু হতে পারে। অর্থাৎ সংসার চালাতে যতটুকু দরকার, ব্যাংক ব্যলেন্স বা বিলাসের জন্য নয়)। যেমন উইকিপিডিয়া। এদের সেবা আমরা ফ্রি গ্রহন করি। তাদের কর্মীরা সেচ্ছায় এই প্রতিষ্ঠান গড়েছে, এটি ব্যবসা করে মুনাফা লাভের জন্য নয়। অপর দিকে ফেসবুকও আমরা ফ্রি চালাই কিন্তু ফেসবুক মোটেও ফ্রি নয়,এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা হয়ত টাকা দেইনা কিন্তু এরা আমাদের ব্যবহার করে বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে টাকা নিয়া তাদের বিজ্ঞাপন প্রচার করে বিশাল মুনাফা অর্জন করছে তা নিশ্চয় জানেন। উইকিতে এমন কোন বিজ্ঞাপন বা আয়ের উৎস নাই। তারা কিছু অনুদানের মাধ্যমে পরিচালিত হয়।
অলাভজনক প্রতিষ্ঠান মূলত কোন ঋণ, লভ্যাংশ ও মুনাফা অর্জনের উদ্দেশ্য না নিয়ে শুধুমাত্র জনকল্যাণে কাজ করে।
অলাভজনক প্রতিষ্ঠান তাদের খরচ নির্বাহের জন্য ব্যক্তিকেন্দ্রিক চাঁদা ও বিভিন্ন ফাউন্ডেশনের অনুদানের উপর নির্ভর করে।
পণ্য ক্রয় বিক্রয় বা পণ্য উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত না হয়ে,সমাজের বা দেশের স্বার্থে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে।এসব প্রতিষ্ঠান সাধারণত সমাজ সেবায় নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠানের মূলধন বা আয়ের উৎস::দানশীল ব্যক্তিদের অনুদান,উইলকৃত সম্পদ,অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যদের চাঁদা,পুরাতন সম্পত্তি বিক্রয়। স্কুল-কলেজ,মাদ্রাসা,লাইব্রেরি,এতিমখানা,হাসপাতাল এসব প্রতিষ্ঠানের উদাহরণ।
যেসব প্রতিষ্ঠানগুলা মুনাফা অর্জনের তাগিদে পরিচালিত হয় না সেসব প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে।প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হল জনকল্যান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy