ঘনঘন চোখের পলক পড়ার কারন কি?
1 Answers
১। স্ট্রেস
স্ট্রেসের সময় আমাদের শরীর বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দেখায়। ঘন ঘন চোখের পাতা ফেলাও স্ট্রেসেরই লক্ষণ, বিশেষ করে যদি সেটা দৃষ্টি শক্তির কোন সমস্যা হয়।
২। ক্লান্তি
যদি ঠিক মত ঘুম না হয় তাহলে ঘন ঘন চোখের পাতা ফেলার সমস্যাটি হতে পারে।
৩। আই স্ট্রেইন
দৃষ্টিশক্তির সমস্যাজনিত স্ট্রেসের কারণে ঘন ঘন চোখের পাতা নড়ার সমস্যা হতে পারে।দৃষ্টিশক্তির সামান্য সমস্যার কারণেও চোখের উপর অনেক বেশি চাপ পরে। যা আইলিড টুইচিং বৃদ্ধি করতে পারে। কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করলে, ট্যাবলেট বা স্মার্ট ফোনের স্ক্রিনের দিকে বেশীক্ষণ তাকিয়ে থাকলেও চোখের পাতা ফেলার সমস্যাটি দেখা যেতে পারে।
৪। ক্যাফেইন
অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের কারণেও চোখের পাতা ফেলার সমস্যাটি হতে পারে। চা, কফি, চকলেট এবং সফট ড্রিংক পান করা ১/২ সপ্তাহের জন্য বাদ দিয়ে দেখুন ঘন ঘন চোখের পাতার স্পন্দন অদৃশ্য হবে।
৫। চোখের শুষ্কতা
অনেক পূর্ণবয়স্ক মানুষেরই চোখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, বিশেষ করে ৫০ বছরের পরে। যারা বেশি কম্পিউটার ব্যবহার করেন, অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টিডিপ্রেসেন্ট ইত্যাদি ঔষধ সেবন করেন, কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, অ্যালকোহল বা ক্যাফেইন সেবন করেন তাদের চোখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা হতে দেখা যায় বেশি। চোখের শুষ্কতার কারণেও হতে পারে আই টুইচিং।
৬। পুষ্টির ভারসাম্যহীনতা
গবেষণায় দেখা গেছে যে, নির্দিষ্ট পুষ্টি উপাদান যেমন- ম্যাগনেসিয়াম এর ঘাটতির কারণে চোখের পাতা ফেলার সমস্যাটি হতে পারে।
৭। অ্যালার্জি
যাদের চোখের অ্যালার্জির সমস্যা আছে তাদের চোখে চুলকানি, ফুলে যাওয়া এবং চোখে পানি আসার উপসর্গ দেখা যায়। চোখ চুলকানোর ফলে চোখের পাতার পেশীতে হিস্টামিন নির্গত হয়। হিস্টামিন চোখের পাতার স্পন্দনের সমস্যা সৃষ্টি করতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy