কুরআন যে রাসূল (সঃ)-এর ওপর নাজিল হয়েছে, তার প্রমাণ কি?
1 Answers
এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন - "...আমি আপনার (রাসূল) প্রতি নাযিল করেছি কুরআন, যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারেন, যা তাদের প্রতি নাযিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে।" [সুরা নাহল, আয়াত নং ৪৪] রাসূল (সঃ)-এর প্রতি কুরআন একটু একটু করে পূর্ণ ২৩ বছর ধরে অবতীর্ণ হয়, আর ওহি লেখকগণ সাথে সাথেই তা গাছের ছালে, পশুর চামড়ায় এবং পাথরের উপর লিখে রাখতেন। যখন রাসূল (সঃ) মৃত্যুবরণ করেন, অতঃপর হযরত আবু বকর (রাঃ)-তা থেকে সমস্ত কুরআন শরীফ একত্রিত করে রাখেন এবং ইন্তেকালের পর হযরত হাফসা (রাঃ)-এর নিকট রেখে যান। অবশেষে, হযরত ওসমান (রাঃ) তাঁর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হযরত হাফসা (রাঃ)-এর নিকট হতে সর্বাধিক বিশুদ্ধ পান্ডুলিপি সংগ্রহ করে অনুরূপ আরো ৬টি কপি করেন। এভাবে কুরআন কিতাব আকারে পরিচয় পায়। তাছাড়াও, আরবের নিকট তখন কাগজ, দোয়াত কালি - ইত্যাদি বিদ্যমান ছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy