3 Answers
সকালে খালি পেটে রসুন খেলে রক্ত পরিস্কার হয় । তবে রসুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয়। তাই রক্তাল্পতার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুসারে রসুন খাওয়া বাদ দিতে পারেন।
দেহে রক্তের পরিমান কম থাকলে রসুন না খাওয়াই বেটার তবে চাইলে খেতে পারেন যদিনা নিম্মক্তো কোন সমস্যার সৃষ্টি না হয়।
রসুন স্বাস্থ্যের জন্য উপকারী এটা কমবেশি আমরা সবাই জানি। তবে
রসুন যথাযথভাবে সেবন না করলে ও অতিরিক্ত সেবন করলে হতে পারে বড় ধরণের স্বাস্থ্য সমস্যা। তাই জেনে নেই রসুন সেবনের ক্ষতিকর দিক:
পার্শ্বপ্রতিক্রিয়া
- অপ্রীতিকর শ্বাস বা শরীরের গন্ধ হতে পারে
- অম্বল, গলা ও পেটে জ্বালা করতে পারে
- বমি বমি ভাব, বমি, বা গ্যাস হতে পারে
- ডায়রিয়া হতে পারে
অনিয়মিত ও অপরিকল্পিতভবে রসুন সেবন করলে এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো ঘটতে পারে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিতসকের পরামর্শ নিন।
রসুন সেবনের কিছু পরামর্শ:
১। কাঁচা রসুন বেশি খাওয়া উচিত নয়। বেশি খেলে অনেক সময় মাইগ্রেনের সমস্যা বাড়তে দেখা যায়।
২। কাঁচা রসুন সেবনে অনেকের চামড়ায় চুলকানি দেখা দিতে পারে।
৩। যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয়না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক। কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে।
৪। অতিরিক্ত রসুন শরীরে এলার্জি ঘটাতে পারে। যাদের নানা রকম এলার্জিক সমস্যা আছে তারা অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম।
৫। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy