6 Answers
গ্যারান্টি হল কোন পন্যের কোন সমস্যা হলে সরাসরি পন্য চেঞ্জ করে দেওয়ার নিয়ম। অবশ্যই সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে হতে হবে। . ওয়ারেন্টি হল পন্যের অংশ বিশেষ মেরামত ফ্রি তে করে দেওয়া। . ডিসকাউন্ট হল কোন পন্যের নির্দিষ্ট দামের চেয়ে কিছু দাম % আকাড়ে কম দেওয়া।
গ্যারান্টি-কোন দ্রব্য বা পণ্যের গুণগত মান,প্রয়োজনীয় বেৈশিষ্ট্যসমূহ কোন কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তাগণের নিকট নিশ্চিত করা বা নিশ্চয়তা দেয়াই হলো গ্যারান্টি। ওয়ারেন্টি-ওয়ারেন্টি হলো একধরনের গ্যারান্টি,একটা নির্দিষ্ট সময় বেধে দিয়ে কোন পণ্য বা দ্রব্যের কোন ভুল বা ত্রুটি সংশোধন কিংবা পরিবর্তন করার দেয়ার নিশ্চয়তা ভোক্তাগণের নিকট দেয়াই হলো ওয়ারেন্টি। ডিসকাউন্ট-কোন পণ্য বা দ্রব্যের নির্ধারিত মূল্যের কিছুটা ছাড় দেয়াই ডিসকাউন্ট।
ক্রয় করার পর নষ্ট হলে গ্যারান্টি কার্ড হলে মেয়াদ থাকাকালিন ক্রয় করা জিনিসটা ফেরোত নিয়ে নতুনটা দেবে। ওয়ারেন্টি কার্ড হলে নষ্ট জিনিস সারিয়ে দেবে। ডিসকাউন্ট কার্ড হলে যত % ডিসকাউন্ট থাকবে ততো % টাকা ছাড় পাবে।
গ্যারান্টি হলো নির্দিষ্ট সময়ের আগে পণ্য নষ্ট হলে একই পণ্য (নতুন) গ্রাহককে দেয়া । মনে করুন, আপনার সিম্ফনি P9 মোবাইলের গ্যারান্টি ১ বছর । মোবাইলটি যদি ১ বছরের আগে নষ্ট হয় তাহলে আপনাকে নতুন একটি সিম্ফনি P9 দেয়া হবে । অন্যদিকে আপনার উক্ত মোবাইলের ওয়ারেন্টি যদি ১ বছর থাকে এবং যদি ১ বছরের আগে মোবাইলটি নষ্ট হয় তাহলে সেটি আপনাকে মেরামত করে ঠিক করে দিবে, এটিই ওয়ারেন্টি । আর ডিসকাউন্ড হলো কোন কিছু মুল্যে কিছু টাকা ছাড় দেয়া বা কম দামে বেচা । যেমন ১০০ টাকার কোন কিছু ২০% ছাড়ে ৮০ টাকায় কেনা যাবে অর্থাৎ এখানে শতকরার নিয়মে হিসেব হবে ।
কোনো পণ্যের গ্যারান্টি মানে হল পণ্যটি যদি নষ্ট হয় তাহলে কোম্পানি বা মেনুফেকচারার আপনাকে সেটি বদলে দেবে। মানে, পণ্যটির বদলে নতুন পণ্য দিবে। আর ওয়ারেন্টি হল আপনার পণ্যের যতটুকু নষ্ট হয়েছে ঠিক ততটুকুর মেরামত করা। গ্যারান্টি সাধারণত বিনামূল্যে হয়ে থাকে। অন্যদিকে ওয়ারেন্টির জন্য আপনাকে টাকা দিতে হবে।ডিসকাউন্ট হলো কোনো পণ্যের নির্ধারিত মূল্য থেকে ছাড় দেওয়া বা কমিশন দেওয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy