মানসিক সমস্যাগুলোর সমাধান কি?
মানসিক সমস্যাগুলো হল:
১. কি কাজের পরে কি কাজ করবো ঠিক করে নিতে পারি না, শুধু ভাবি আর ভাবি অার খালি চিন্তা করি। মনে করেন, ভাবতে ভাবতে কখনো কখনো আধা ঘণ্টার কাজ শেষ করতে এক ঘণ্টা লাগে।
২. সামান্য অাকর্ষণীয় কিছু দেখলে মাত্রাতিরিক্ত অাকর্ষিত হই, ফলে কাজ করতে পারি না; বকা শুনতে হয়।
৩. মাথায় টেনশন কাজ করে।
৪. একটা প্রয়োজনীয় কাজ করতে গেলে বহু কাজ মাথায় চাপে।(একটা প্রয়োজনীয় কাজ করতে গেলে তখন অনেকগুলো প্রয়োজনীয় কাজ পড়ে অাছে দেখি।)
৫. কোন কিছু করতে গেলে অনেক ভাবতে হয়, ফলে কাজ শেষ করতে অনেক সময় লাগে।
৬. কোন কাজ করতে গেলে কখনও কখনও বহু সময় খাটানোর পর ঐ কাজ শেষ দিতে পারি। (মূলত তিনটি কারণে ভাবনা, টেনশন এবং আকর্ষণ। এগুলোর কারণে কখনও কখনও মূল কাজের সমাপ্তি দিতে ভুলে যাই, মূল উদ্দেশ্যে পৌঁছাতে ব্যর্থ হই, ফলে কখনও কখনও বহু কাজ পড়ে থাকে।)
৭. কখনও কখনও তাৎক্ষণিক ভুলে যাই।
৮. হয়তো কেউ সামান্য অাকর্ষণীয় জিনিস দেখিয়ে অামার সময় ধ্বংস করে দিতে পারবে।
এ রকম কোন সমস্যা কি কারো হয়?
2669 views
1 Answers
যখনি মনে বাজে/ভয়ের চিন্তা ডুকবে তখনি আপনি আপনার মনকে বুঝাবেন যে
"যুক্তি দিয়ে চিন্তা করতে হবে।এসব বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই।এসব বাজে চিন্তা আমার আবেগ থেকে আসছে।আমি এসব খেয়াল করছি আর মানসিক কষ্ট পাচ্ছি।আমার এসব চিন্তাকে পাল্টিয়ে অন্য চিন্তা করতে হবে।"
তখন আপনি অন্য কোন জটিল বিষয়ে চিন্তা করা শুরু করবেন।এভাবে আপনার ভয়ের/বাজে চিন্তা দূর হয়ে যাবে।এভাবে একমাস প্রাকটিস করলে আপনা আপনি বাজে চিন্তা দূর হয়ে যাবে।
2669 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy