ভাবনা আর চিন্তার মধ্যে পার্থক্য কি?
4 Answers
চিন্তা আর ভাবনা দুইটি একই । তবে মানুষ সাধারনত চিন্তা করে কোনো সমস্যায় পরে । আবার ভাবনায় পরে প্রেমে পরে বা কাউকে ভালোবেসে । তবে আমার মতে দুইটা সমার্থক শব্দ
ভাবনা আর চিন্তার মধ্যে বলতে গেলে আমি কোনো পার্থক্য খোজে পাচ্ছিনা।আমি স্যারকে জিজ্ঞাস করেছি তিনিও বলেন কোন পার্থক্য নেই।সুতরাং ভাবনা আর চিন্তার মধ্যে কোন পার্থক্য নেই।যখন কোন কিছুকে নিয়ে গভীরভাবে চিন্তা কিংবা খারাপ কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে চিন্তা তাই দুশ্চিন্তা।
*আমার মতে কোন কিছু নিয়ে ভাবাকে ভাবনা বলে *আর ভাবনাকে একটু জটিল করে দেখলে তাকে চিন্তা বলে *এবং নেগেটিভ ভাবে বিষন্ন মনে চিন্তা করাকে দুচিন্তা বলে
ভাবনা আপনা আপনি আসে। বসে থাকতে থাকতে দেখবেন আপনার মনে কিন্তু ভাবনা এসেই যাচ্ছে। ভাবনাবিহীন ভাবে আপনি কখনোই থাকতে পারবেন না। মনে করেন বসে থাকতে থাকতে আপনার মনে আসল কাল কী মজা হলো, এরকম। আর চিন্তা আমরা করি। ইচ্ছা করে যেটা ভাবি সেটা হলো চিন্তা। কোনো বিষয় নিয়ে ইচ্ছা করে যখন ভাবি সেটাই চিন্তা। মনে করেন আপনাকে একটা কাজে যেতে হবে। কীভাবে যাবেন তা ভাবছেন। এটা হলো চিন্তা। আর কোনো বিষয়ে নেতিবাচক কিছু জোরালোভাবে ভাবাই হলো দুশ্চিন্তা। মনে করেন কাল পরীক্ষা। আপনার মনে হচ্ছে আপনি ফেইল করবেন। সেটা হলো দুশ্চিন্তা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy