পুরুষের লাল কপড় পরিধান করা কি?

একজন বলল:- পুরুষের লাল কাপড় পরিধান করা হারাম। আমি জানতে চাচ্ছি!এটার কোন হাদীসিক দলীল আছে কিনা? রেফারেন্স সহ দিতে পারলে উপকার হতো
2774 views

4 Answers

পুরুষের লাল কাপড়  পরা সম্পূর্ণ জায়েজ আছে! যে বলছে সে ভুল বলছে! ইসলাম ধর্মে যে কোন কালার পোষাক পরা জায়েজ। 

2774 views Answered

ইসলামে পুরুষদের লাল রঙের কাপড় পড়তে নিষেধ করা হয়েছে।

লাল রঙের কাপড় পড়া পুরুষের জন্য জায়েজ নেই।
এ সম্পর্কে দলিল হলোঃ
★ "রসুলুল্লাহ (সাঃ)আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ,ইবনে মাজাহঃ ৩৫৯১)"
★ "এক লোক দুইটা লাল পোশাক পড়া ছিলো আর সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সালাম দিলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দিলেন না।" আবু দাউদ, তিরমিযী। হাদীসটি হাসান সহীহ।

তবে শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকে তাহলে সেটা পরা জায়েজ আছে।
তবে অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকলেও তাকওয়ার খাতিরে লাল রঙ এড়িয়ে চলাই উত্তম।
2774 views Answered

জ্বী ভাই! ওনি ঠিকই বলেছেন,,,,,, আল্লাহর রাসুল (সাঃ) পুরুষদেরকে সম্পূর্ণ এক রঙের লাল ও হলুদ পোষাক পরিধান করতে নিষেধ করেছেন। উমর (রাদিঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে লাল রঙের পোষাক পরতে নিষেধ করেছেন। ***মুসনাদে আহমাদ, ইবনে মাজাহঃ ৩৫৯১। হাদিসে এসেছে যে, "এক লোকের দুইটা লাল পোষাক পরা ছিলো; আর সে রাসুলুল্লাহ (সাঃ)-কে সালাম দিলো। রাসুলুল্লাহ (সাঃ) তার সালামের জবাব দিলেন না।" ***আবু দাউদ, তিরমিযী। হাদীসটি হাসান সহীহ। তবে, অন্য হাদীস দ্বারা প্রমানিত হয় যে, শুধু এক রঙের লাল না হয়ে লালের মাঝে যদি অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকে তাহলে সেটা পরিধান জায়েজ আছে। যেমন, "রাসুলুল্লাহ (সাঃ) ইয়েমেনি লাল হুল্লাহ পরেছেন।" ***বুখারীঃ ৫৪০০। উল্লেখ্য যে, তৎকালীন যুগে ইয়েমেনি লাল হুল্লাহর মাঝে কালো স্ট্রাইপ/চেক থাকতো। এ থেকে প্রমানিত হয় যে, লালের মাঝে অন্য রঙের চেক/স্ট্রাইপ থাকলে সেটা পড়া জায়েজ।

2774 views Answered

ভাই, কষ্টকরে এইটা পড়ুন। পোশাক সম্পর্কে জানার জন্য এই বইটি পড়ুন "কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা "লিখেছেন ড ঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর।image image image image image image

2774 views Answered

Related Questions

Next steps