2 Answers
কিডনির লক্ষণগুলি জানা থাকলে এটি নিরাময় সহজ হয়ে যায়। তাই এই লক্ষণগুলি জানা খুব জরূরী। ইন্টারনেট ঘেটে যে কয়টি পেলাম সবই দিচ্ছিঃ
- শুতে, বসতে, দাঁড়াতে এবং যেকোনো ভাবে নড়াচড়া হলে পেটে ও পিঠে অসহ্য রকমের ব্যাথা হয়। এই ব্যাথার সাথে আমরা পরিচিত। ইউরিন ইনফেকশনের ব্যাথার মতই তবে যন্ত্রণাটা বেশি।
- মূত্রের সাথে রক্ত যেতে পারে। রঙ গোলাপি গোলাপি বা গাড় লাল হয়ে যেতে পারে।
- মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ঘন ঘন মূত্র আসতে পারে।
- মূত্র ত্যাগের সময় ব্যাথা ও জ্বালাপোড়া করতে পারে।
- জ্বর আসতে পারে এবং বমি বমি লাগতে পারে। বমি হতেও পারে।
- মূত্রে ফেনা ফেনা তৈরি হতে পারে। তবে এটি থেকে বোঝা দুষ্কর।
নির্দিষ্ট তথ্যসূত্র নেই। ইন্টারনেট এবং কয়েকটা প্রবন্ধ পড়ে তারপরে লিখেছি।
2905 views
Answered