s.s.c পরীক্ষায় ফেইল করে কলেজ ভর্তি হওয়ার বিকল্প কোন পদ্ধতি আছে কি?
1 Answers
এসএসসি লেভেল অতিক্রম না করে অর্থাৎ পাশ না করে কলেজ লেভেলে ভর্তি হওয়া কোনো ভাবেই সম্ভব না।
আপনাকে এসএসসি পাশ করতেই হবে। আপনি যদি ssc ফেইল করে থাকেন তবে তো পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে । আপনি সেই সুযোগ কাজে লাগাননি কেন?
যাহোক আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন , সেই রেজিস্ট্রেশনের যদি এখনো মেয়াদ থাকে তবে আপনি আগামীতে একই স্কুল থেকে ফেইল করা বিষয় গুলো পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ পাবেন । আপনি বিষয়টি উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করতে পারেন ।
আর যদি আপনার এটা পণ থাকে যে, আপনি আর আগের স্কুলে যেতে চাননা, আপনাকে বয়স বেশি দেখায় । তাহলে অন্য উপায় হচ্ছে যে আপনাকে উন্মুক্ত বিশ্যবিদ্যালয়ের এর অধীনে পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করা । এখানে বয়স কোন বিষয়না । অনেক বয়স্ক মানুষও এখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করে ।
আপনি যেকোন একটা পন্থা গ্রহণ করে এসএসসি পাশ করুন তারপর কলেজে ভর্তি হতে পারবেন ।
এখন আপনিই চিন্তা করে দেখুন কোনটা করলে আপনার জন্য ভালো হয় ।
(অনেক শুভ কামনা)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy