হস্তমৈথুন এর পর শরীর কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কোন উপায় আছে কি?

আমার বয়স এখন ১৭। আমি ১৩ বছর বয়স থেকে হস্তমৈথুন করি। আমার মুখে প্রচুর পরিমানে ব্রণ আছে। এছাড়াও

হস্তমৈথুন এর কারনে শারীরিক দূর্বলতাও রয়েছে। যেমন ; মাঝে মধ্যেই মাথা ব্যাথা ,অল্প কাজ করলেই দুর্বলতা অনুভব, 

কোমর ব্যাথা, হাত কাঁপা ইত্যাদি। 

কিন্তু এখন আমি হস্তমৈথুন এর অনেক কুফল সম্পর্কে জানি।কাজেই কয়েকদিন হল আমি এ কাজটি ছেড়ে  দিয়েছি।

সেই সাথে প্রতিজ্ঞা করেছি যে আর হস্তমৈথুন করবো না।

কিন্তু আমার কিছু প্রশ্ন রয়েছে। নিচে তা দেওয়া হল।

১।গত ৫ বছর টানা হস্তমৈথুন করার কারনে আমার শারীরিক যে সমস্যা গুলো  হয়েছে সেগুলো থেকে কি আবার শরীর কে ব্যাকআপ করা সম্ভব?

২।শুনেছি হস্তমৈথুন এর কারনে বীর্যে শুক্রাণুর সংখ্যা ২০ মিলিয়ন এর নিচে নেমে যায়। টানা ৫ বছর হস্তমৈথুন করার কারনে কি আমার বীর্যে শুক্রাণুর সংখ্যা ২০ মিলিয়ন এর নিচে নেমে গেছে? আর যদি নেমে থাকে তবে কি শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক করার কোন উপায় আছে?

৩।আমি যদি আগামি ৭/৮ বছর হস্তমৈথুন না করি তবে কি সব কিছু আবার স্বাভাবিক হবে?

বিঃদ্রঃ আমি এক্স্যাক্টলি আমার প্রশ্নগুলোর উত্তর চাই। আই মিন এই সাইট এ আগে হস্তমৈথুন সম্পর্কিত পোস্ট দেয়া হয়েছে।কিন্তু সেখানে শুধু হস্তমৈথুন এর কুফল গুলোর বর্ণনা রয়েছে। হুস্তমইথুন এর পর কিভাবে শরীরকে  আবার স্বাভাবিক অবস্থায় আনা যায় বা আদৌ সম্ভব কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।অতএব আমার প্রশ্নের উত্তর গুলো পেলে উপকৃত হব। ধন্যবাদ।

#হস্তমৈথুন
4618 views

1 Answers

সাইটে এ সম্পর্কে প্রচুর প্রশ্ন রয়েছে, আর উত্তরও আছে সবগুলোতে। কিন্তু সমস্যা হলো হুজুগে পড়ে অনেকে তিল কে তাল বানিয়ে ফেলেছেন। তারা বিষয়টা এমনভাবে উপস্থাপন করে যা আপাতদৃষ্টিতে সঠিক, তাই মডারেটররাও অনুমোদন না দিয়ে পারেননা। 

সে যাই হোক, আপনার প্রথম প্রশ্ন আপনি শারীরিক ক্ষতি পূরণ করতে পারবেন কি না। এর উত্তর দেবার আগে জানা প্রয়োজন আপনি আদৌ কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা, হয়ে থাকলে সেটি দীর্ঘস্থায়ী কিনা। আর যদি কোনো সমস্যা অনুভব না করেন তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন। 

আপনার উল্লিখিত উপসর্গ গুলোর কোনোটিই হস্তমৈথুনের সাথে সম্পর্কিত নয়। অবশ্য অতিরিক্ত হস্থমৈথুনে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে, এছাড়া লিঙ্গের গাঠনিক বৈশিষ্ট্যেও পরিবর্তন হয়, তবে এ পরিবর্তনগুলো পরবর্তী জিবনে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি করেনা।

একইভাবে দ্বিতীয় তথ্যটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা দিনে একাধিকবার হস্তমৈথুন করে। আপনি এই তালিকার অন্তর্ভুক্ত হয়ে থাকলে দৈনিক খাবারের মেনুতে ফলমূল ও শাকসবজি বাড়িয়ে নিন, খোলামেলা পরিবেশে বেশি সময় কাটান।

এগুলোর বাইরে প্রত্যক্ষ কোনো সমস্যার সৃষ্টি হলে ডাক্তারের শরণাপন্ন হোন, তবে হাতুড়ে ডাক্তার বা কোনো বিজ্ঞাপন দেখে ক্ষতিটা বাড়িয়ে বসবেননা।

4618 views Answered

Related Questions

Next steps