2 Answers

 ভাইয়া সিগারেট খাওয়াই শরীরের  যেসব সমস্যা হয়।­ ১. ব্রেন অ্যাটাক বা স্ট্রোকজনিত প্যারালাইসিস, ২. রেটিনার রক্ত সরবরাহ কমে যাওয়ায় অন্ধত্ব, ৩. বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন­ মুখগহ্বর, গলা, ফুসফুস প্রভৃতির ক্যান্সার, ৪. হার্ট অ্যাটাক, ৫. গ্যাস্ট্রিক আলসার, ৬. উচ্চ রক্তচাপ প্রভৃতি। 

2897 views Answered

শরীরের এমন কোনো অঙ্গ নেই ধূমপানের সর্বগ্রাসী থাবা যেখানে আঘাত হানে না। ধূমপানের পক্ষে একটি মাত্র যুক্তিও খুঁজে পাওয়া যাবে না। প্রধান যে অসুবিধাগুলো এ বিষপানে হয় তা হলো ১. ব্রেন অ্যাটাক বা স্ট্রোকজনিত প্যারালাইসিস, ২. রেটিনার রক্ত সরবরাহ কমে যাওয়ায় অন্ধত্ব, ৩. বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মুখগহ্বর, গলা, ফুসফুস প্রভৃতির ক্যান্সার, ৪. হার্ট অ্যাটাক, ৫. গ্যাস্ট্রিক আলসার, ৬. উচ্চ রক্তচাপ প্রভৃতি। সম্প্রতি নেদারল্যান্ডে সাত হাজার ব্যক্তির কিডনির ওপর ধূমপানের প্রভাব বিষয়ে গবেষণা হয়। এতে প্রতীয়মান হয় ধূমপায়ীদের শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেশি। ধূমপায়ীদের প্রস্রাবে অ্যালবুমিনও গুরুত্বপূর্ণ মাত্রায় পাওয়া গেছে। এ দু’টিই কিডনি ধ্বংসের প্রাথমিক লক্ষণ।

2897 views Answered

Related Questions

Next steps