1 Answers
সুবিধা: • অতিরিক্ত সতর্কতা ছাড়া যৌন সহবাস করা যায়। • মাসিক নিয়মিত হয়। • মাসিকের রক্তস্রাব কম হয়। মাসিকের ব্যথা থাকলে তা কমে যায়। • নিয়মিত বড়ি খাওয়ার ফলে অনেক মহিলার স্বাস্থ্য ভাল হয়। • আয়রন বড়ির জন্য রক্তস্বল্পতা কম হয়। • ডিম্বাশয় ও জরাযু ঝিল্লি¬তে ক্যান্সারের ঝুঁকি কমায়। পি.আই.ডি(পেলভিসের সংক্রমণ ) কম হয়। • বড়ি খাওয়া বন্ধ করলে গর্ভধারণ করা যায়। অসুবিধা: • প্রতিদিন মনে করে খেতে হয়। • যারা ধুমপান করে তাদের বেশী জটিলতা দেখা দেয়। • টিউমার বা জন্ডিস থাকলে ব্যবহার করা যাবেনা। মাসিকের পরিবর্তন ঘটতে পারে। • ওজন বেড়ে যেতে পারে। • মেজাজ খিটখিটে হওয়া। • পদ্ধতি বন্ধ করে দেওয়ার পর গর্ভধারণে দেরী হতে পারে। • এইচঅইভি/এইডস প্রতিরোধ করার ক্ষেত্রে কোন ভূমিকা নাই।
3114 views
Answered