1 Answers

আপনি কাফির/মুশরিকদের পোশাক বলতে হয়ত শার্ট ও প্যান্ট বুঝিয়েছেনঃ-

শার্ট প্যান্ট পরিধানের প্রথা আজ সারা বিশ্বে এতটা ব্যাপক হয়ে গেছে যে, এখন আর বিজাতীয়দের সাথে সাদৃশ্য হওয়ার বিষয়টি দুর্বল হয়ে গেছে, যে কারনে বর্তমানে শার্ট প্যান্ট পড়া হারাম নয়। তবে অপছন্দনীয় অবশ্যয়।উল্যেখ যে, কেউ যদি সাদৃশ্যের নিয়তে পরিধান করে অথবা প্যান্ট টাখনুর নিছে পৌছে যায়, তাহলে অবৈধ হবে। শার্ট যদি ফোল হাতা হয় এবং প্যান্ট টাখনুর উপরে থাকে ও ঢিলেঢালা হয় তাহলে নামাজ সহিহ হবে। অন্যথায় মাকরুহ হবে। তবে সুন্নতি পোষাক পরিধান করে নামাজ পড়া উত্তম।

দলিলঃ- ওমদাতুল কারি ৭/৪৫১, বাহরুর রায়েক ২/১৮, ফথুল মুলহিম৪/৮৭.


2565 views Answered

Related Questions

Next steps