আরবী না জানলে বাংলা উচ্চারন দেখে পড়লে কোরআন শরীফ পড়া হবে কি?
আমি আরবী পড়তে পারি নাহ এখন যে আরবী শিখবো সে উপায় নেই।আমি যদি কোরআন শরীফ পড়তে চাই তাহলে যদি আমি আরবী আয়াতগুলোর বাংলা উচ্চারন যে দেয়া আছে কোরআন শরীফে সেগুলো পড়ে কোরআন শরীফ খতম দিলে কি আমার কোরআন শরীফ খতম দেয়া হবে?
3 Answers
দেখুন প্রথমেই বলি, কুরআন আল্লাহর বাণী। একটা হরকত, তানবীনই পাল্টে দিতে পারে পুরো একটি আয়াতের অর্থ। বাংলা দেখে পড়লে অক্ষরের উচ্চারণ ঠিক মত করতে পারবেন না, এটাও অর্থ পাল্টে দিবে। যার কারণে সওয়াবের বদলে গোনাহ হবে। তাই বাংলা দেখে না পড়াই ভাল। আরবি দেখে কুরআন পড়া শিখুন।
কুরআন শরীফ বাংলায় উচ্চারণে পড়লে হবে না । কেননা এতে শুদ্ধ ভাবে তিলাওয়াত হবে না । ছহীহ্ শুদ্ধ ভাবে তাজবীদ সহকারে কুরআন তিলাওয়াত করা ফরজ । কুরআন শরীফের একটি হরফও যদি অশুদ্ধ বা তাজবীদের খিলাফ বা বিপরীত ক্রম হয় তাহলে সওয়াবের পরিবর্তে গোনাহ এমন কি ক্ষেত্র বিশেষে কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে । তাজবীদের সাথে কুরআন তিলাওয়াত করার হুকুম স্বয়ং আল্লাহ কুরআনেই দিয়েছেন । সুরা মুজ্জাম্মিল এর 4 নং আয়াতে আল্লাহ বলেছেন "কুরআন আবৃত্তি করুন তারতিলের সাথে স্পষ্ট ভাবে " তাই মাখরাজ অনুযায়ী তারতিলের সহিত অবশ্যই কুরআন তিলাওয়াত করতে হবে । আরবি হরফের একটির পরিবর্তে যদি অন্য হরফ উচ্চারিত হয় তাহলে অর্থ পাল্টে যায় । বাংলা উচ্চারন দেখে কুরআন খতম করলে খতম হবে কিন্তু সহিহ ও শুদ্ধভাবে কুরআন খতম হবে না বরং বিভিন্ন হরফ, শব্দ, আয়াত উচ্চারনে গোনাহ হবে এবং অর্থের বিঘ্নতা ঘটবে। তাই আপনি আরবি না জানলে একজন আলেম বা হাফেজের কাছে গিয়ে অথবা কোনো আলেম বা হাফেজকে বাড়িতে ঠিক করে আরবি পড়া ও আরবি উচ্চারন শিখুন।
বাংলায় পবিত্র কোরআন পাঠ করলে গুনাহ্ হয় এখানে বাংলায়
কোরআন পাঠ করবেন না কোরআনের অর্থ পড়বেন।যদি অর্থ পড়েন তাহলে গুনাহ্ হবেনা।আর কোরআন পাঠ যদি বাংলায় করেন তাতে উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে ছওয়াব পাবেন।এবং উচ্চারণ যদি ঠিক না থাকে (অর্থের পরিবর্তন হয় তাহলে গুনাহ্ হবে।তাই সঠিক ভাবে পরার চেষ্টা করা উচিত।
আলেমদের থেকে শোনা:
বাংলায় শুধু আনুবাদ পড়ে বুঝে সেই অনুযায়ী আমল করলে অবশ্যই আমলের ছওয়াব পাওয়া যাবে। শুধু আরবি পড়লেও ছওয়াব পাওয়া যাবে।
না বুঝে আরবী পড়ার চেয়ে বাংলায় পড়া ভাল এ ধরনের প্রচার করা ঠিক না।
যে আরবী বাংলা (অর্থ)কিছুই পড়েনা তার চেয়ে ভাল
যে শুধু বাংলা (অর্থ) পড়ে
তার চেয়ে ভাল যে
শুধু আরবী পড়ে
আর সবার চেয়ে ভাল
যে আরবী পড়ে ও তার অর্থ জানে
যারা আরবী জানিনা তাদের শেখার চেষ্টা করা উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy