ফোন রুট করা আসলে কি?
রুটটা আসলে কি?
শুনি ফোন রুট করলে ফোনের ক্ষতি হয় ও সলো হয়ে যাই? বিস্তারিত জানতে চাই?
2 Answers
ফোন রুট করলে আপনি নিজেই আপনরা সেটের সম্পূর্ণ ব্যবহারকারী হয়ে যাবেন। এন্ড্রয়েড ডিভাসে কিছু ফাইল থাকে যা আপনি ডিলেট,ইডিট করতে পারবেন না। এগুলো সিস্টেম ফাইল হিসেবে থাকে। কিন্তু রুট করলে এসব ফাইল ইডিট কিংবা মুছতে পারবেন। যদি ভুল করে ভুল ভাবে এসব ফাইল ডিলেট করেন তবে আপনার সেট ব্রিক করবে। এটাই রুটের ক্ষতি।
ফোন রুট করে যদি সঠিকভাবে ব্যাবহার করতে পারেন, তাহলে আপনার ফোন ফাস্ট হবে মানে দ্রুত গতির হবে। আর যদি আপনি ভুল ভাবে ব্যাবহার করেন তাহলে আপনার ফোন ব্রিক হয়ে যাবে মানে ইটের মত হয়ে যাবে।
রুট কি,,,,,,
সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায় যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে (অবশ্যই কেবল সেই কম্পিউটার, ডিভাইস বা সার্ভারে!)। রুট হচ্ছে একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না (যেগুলো সাধারণত সি ড্রাইভে থাকে)। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করা যায় না। যিনি লিনাক্স-চালিত কম্পিউটার বা সার্ভারে যা ইচ্ছে তাই করতে পারেন অথবা যার সব কিছু করার অনুমতি রয়েছে, তাকেই রুট ইউজার বলা হয়। অনেক সময় একে সুপারইউজার বলেও সম্বোধন করা হয়ে থাকে।
শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সরাসরি রুট বলেই সেই ব্যবহারকারীকে সম্বোধন করা হয়। অর্থাৎ, আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের আপনি যদি রুট অ্যাক্সেস প্রাপ্ত ব্যবহারকারী হন, তাহলে আপনি রুট।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy