2 Answers
শিক্ষাঃ
মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষের জন্য,মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য,চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য,সর্বোপরি মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক। শিক্ষা মানুষের চিন্তা কে সুপ্রতিষ্ঠিত ও জ্ঞানী করে।
অ্যারিস্টটল মানুষের সুপ্ত চিন্তা-চেতনার বিকাশের পন্থাকে শিক্ষা বলেছেন।দার্শনিক জাঁ জাক রুশো (১৭১২-১৭৭৮)শিক্ষাকে সকল কৃতিমতা মুক্ত স্বাভাবিক পথে মানুষের মনুষ্যত্বের বিকাশ হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক শিক্ষাঃ
সামাজিক শিক্ষা বুঝায় সমাজে বসবাসকারী মানুষের দ্বারা জ্ঞাতসারে বা অজ্ঞাতে মানবাচরণের পরিবর্তন সাধন।
নৈতিক শিক্ষাঃ
নৈতিক শিক্ষা হলো নীতি সম্পর্কিত শিক্ষা।মানুষ তার পরিবার,সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি খুব সচেতনভাবে মেনে চলে। সমাজ বা রাষ্ট্র আরোপিত এই সব নিয়ম-নীতি ও আচারণবিধি মানুষের জীপন-যাপনকে প্রভাবিত করে। এই নিয়মগুলো মেনে চলার প্রবণতা,মানসিকতা, নীতির চর্চাই হলো নৈতিকতা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy