2 Answers
এ বছর মোট ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মোট পাসের হার ৮৭.০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার শিক্ষাবর্ষে ৮টি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ১০ হাজার ২৯৫ পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। মোট ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৯৭ শতাংশ ছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy