ভালো ফলাফল অর্জনে সমাজ ও সহপাঠীদের ভূমিকা কি?
শিক্ষক ছাড়াও অন্যান্য কি কি মাধ্যম ফলাফল প্রাপ্তিতে সাহায্য করে? সমাজ ও সহপাঠিদের ভূমিকা কি?
1 Answers
ভালো ফলাফল আপনার নিজের হাতে। আপনি যদি শিক্ষকের সাহায্যে পড়ালেখা করতে চান, তাহলেও ভালো ফলাফল সেই শিক্ষকের উপর পুরোপুরি নির্ভর করবে না। আপনাকে নিজেকে পড়তে হবে, অনুশীলন করতে হবে। শিক্ষক, সমাজ, সহপাঠী কেউ আপনার পড়া করে দিতে পারবে না। তবে শিক্ষকের ভূমিকা হলো তিনি আপনাকে যে পথ প্রদর্শন করবেন, সে পথ দিয়ে অগ্রসর হবেন, কাজ করবেন আপনি নিজেই। শিক্ষকের অনুপস্থিতিতে আপনাকে নিজেকেই পথ দেখে কাজ করতে হবে। অন্যদিকে সমাজ ও সহপাঠীর ভূমিকা হলো, আপনার পড়ালেখায় অনুকূল পরিবেশের সৃষ্টি করে দেয়া। অন্ততপক্ষে আপনার পড়ালেখায় সমাজ ও সহপাঠী বাধা হয়ে দাঁড়াবে না। আপনি নির্বিঘ্নে আপনার লক্ষের দিকে অগ্রসর হতে পারবেন। শুভ কামনা রইলো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy