1 Answers

যেকোন আদর্শ ব্যায়ামের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে অয়ার্ম আপ আর কুল ডাউন এর একটা ভুমিকা আছে। বসা থেকে উঠেই লাফ দিয়ে ব্যায়াম শুরু করাটা শরীরের জন্য ক্ষতিকর। প্রপার অয়ার্ম আপ এর ক্ষেত্রে ৫-১০ মিনিট কিছু এরোবিক এক্টিভিটি করা যেতে পারে, যেমন হাটা, হাল্কা জগিং, বা এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষন দৌড়ানো,এ গুলো।এটা কখনই খুব ভারী কোন কাজ হবেনা। মূল ব্যায়ামের জন্য এটা শরীরকে তৈরী করে, এবং এভাবে ব্যায়াম করলে ব্যায়াম থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনি পাবেন। স্ট্রেচিং এটারই পরবর্তী অংশ, অয়ার্ম আপের পরই এটা করবেন এটাও ৫-১০ মিনিট করা যায়। আপনার ঝিমিয়ে থাকা বা অলস মাসল গুলোকে একটু কাজের জন্য তৈরি করে নেয়া।আর এটা করলে কোন ধরনের মাসল ইনজুরি বা মাসল পুল এড়ানো যায় এটাও তেমন ভারী কোন কাজ নয়। ব্যায়াম শেষে, অন্যান্য কাজে যোগ দেবার আগে, ৫-১০ মিনিট একটু বিশ্রাম নেয়া টা কুল ডাউন। আপনার হার্টরেট কে এক্সারসাইজ পুর্ববর্তী পর্যায়ে নামিয়ে আনাটাই এর উদ্দেশ্য।

3089 views Answered

Related Questions

Next steps