Facebook এ অনাকাক্ষিত ট্যাগিং বন্ধ করার নিয়ম বন্ধ করার নিয়ম কি?
1 Answers
Facebook এ অনাকাক্ষিত পোস্টিং ও ট্যাগিং এর কারনে আপনি তথ্য প্রযুক্তি আইনের মামলায় পরতে পারেন। অযথা ঝামেলা থেকে রেহাই পেতে অনাকাক্ষিত পোস্টিং ও ট্যাগিং বন্ধ রাখা উচিত। প্রথমে Account Settings > Timeline & Tagging > Who can add things to my timeline? এখানে যান। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন। ১// Who can post on your timeline? এই অপশনটিতে only Me সিলেক্ট করুন। ২// Review posts friends tag you before they appear on your Timeline ? এই অপশনটি on করুন। অপরিচিত এবং অনাকাক্ষিত ফটো ট্যাগিং এর কারনে আর একটি সমস্যায় পরতে হয়, সেটা হলো photo ভেরিফাই করা। অনেক সময়ে photo ভেরিফাই করতে বল্লে, সেটা উতরাতে না পারলে আপনার Facebook Account টি হয়তো হারাতে হতে পারে। তাই অপরিচিত এবং অনাকাক্ষিত ফটো ট্যাগিং remove করার নিয়ম নিচ লিখা হলো। প্রথমে আপনার Facebook এর কভার পেজে যান। তারপরে Photos এ যান। এবার photo of you তে যান (অনেক সময় এই ফোল্ডারটি নিচের দিকে থাকে)। এখানে আপনি আপনার বন্ধুদের tag করা photo গুলো দেখতে পাবেন। এরপরে আপনি অপরিচিত এবং অনাকাক্ষিত ফটো remove করে দিন। photo এর উপরে মাউস ধরলে, উপরে ডান দিকে Edit or Remove অপশনটি পাবেন, সেখানে ক্লিক করুন। ড্রপডাউন মেনুতে নিচে Report/ Remove Tag এই অপশনটিতে ক্লিক করুন। তারপর I want to Untag myself অপশনটিতে টিক দিন এবং বাকি ধাপগুলো অনুসরণ করুন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy