1 Answers
আমরা সকলেই জানি আয়ুর্বেদ হলো ভারতের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি। একটা সময় ছিল যখন শুধু আয়ুর্বেদ চিকিৎসার দ্বারাই সমস্ত রোগের এমন কি শল্য চিকিৎসা পর্যন্ত করা হতো। এতে কোনো গাছের রস, কোনো গাছের কস, কোনো গাছের মূল তো কোনো গাছের ফুল, কোনো গাছের পাতা, কোনো গাছের লতা, কোনো গাছের ফল তো কোনো পাতার জল ইত্যাদি সহযোগে খুব সফল চিকিৎসা করা হয়। সবচেয়ে বড় কথা এসবগুলোই প্রাকৃতিক পদার্থ। তাই এই চিকিৎসাও সম্পূর্ণ প্রাচীন চিকিৎসা। চরক সংহিতার কথা আমরা শুনেছি। আমরা অনেকেই জানি না এই চরক সংহিতাই হলো আজকের আয়ুর্বেদ শাস্ত্রের মূল উপজীব্য। এই চরক সংহিতার মতে প্রকৃতির ঝুলিতে এমন কোনো গাছ, লতা, জীব-জন্তু, রসায়ন নাই যা চিকিৎসার কাজে ব্যবহৃত হতে পারে না। এই শাস্ত্রের আর একটা সুবিধা হলো সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা হওয়ার কারণে এই চিকিৎসার ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা খুব কম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy