1 Answers

ঢোঁক শব্দের বাংলা অর্থ [ঢোঁক, ঢোক্‌] (বিশেষ্য) ১ একবারে যে পরিমাণ তরল পদার্থ পান করা যায় (এক ঢোক পানি গিলিয়া ফেলিলাম-আবুল মনসুর আহমদ)। ২ গিলন; গলাধঃকরণ। ৩ গিলবার ভঙ্গি (ঢোক গেলা)। ঢোঁক গিলা, ঢোঁক গেলা (ক্রিয়া) ১ গিলবার ভঙ্গি করা (সে যেন মাঝে মাঝে ঢোঁক গিলিয়া জোরে নিঃশ্বাস ফেলিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ইতস্তত করা। ঢোঁক গিলে কথা বলা (ক্রিয়া) ১ ইতস্তত করে কথা বলা। ২ একটু সময় নিয়ে কথা বলা। {ধ্বন্যাত্মক};

13003 views