1 Answers

আশ্চর্য শব্দের বাংলা অর্থ আশ্চর্য [ āścarya ] বিণ. ১. বিস্মিত (তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম); ২. অদ্ভুত, বিস্ময়কর (এ কী আশ্চর্য ব্যাপার)।বি. ১. অদ্ভুত ঘটনা বা ব্যাপার, বিস্ময় (আশ্চর্যের কথা); ২. বিস্ময়ের বিষয় (পৃথিবীর সপ্তম আশ্চর্য)।[সং. আ + √ চর্ + য]।আশ্চর্যান্বিত–বিণ. বিস্মিত, অবাক হয়ে গেছে এমন।[আশ্‌চোর্‌জো] (বিশেষণ) ১ অদ্ভুত; বিস্ময়কর; আজব (আশ্চর্য ব্যাপার)। ২ বিস্ময়াপন্ন; আশ্চর্যান্বিত; বিস্মিত (তোমার কথা শুনে আশ্চর্য হচ্ছি)। □ (বিশেষ্য) অদ্ভুত বস্তু; বিস্ময়কর বিষয় (অশ্রুতপূর্ব আশ্চর্য দর্শন করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öচর+য}

4022 views