1 Answers

আশ্রয় শব্দের বাংলা অর্থ আশ্রয় [ āśraỷa ] বি. ১. অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); ২. শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); ৩. আধার (সর্বগুণের আশ্রয়); ৪. গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)।[সং. আ + √ শ্রি + অ]।আশ্রয়ণ–বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ।আশ্রয়ণীয়–বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য।আশ্রয়দাতা–বি. বিণ. যিনি আশ্রয় দেন।আশ্রয়প্রার্থী–বি. বিণ. আশ্রয় চায় এমন।আশ্রয়হীন–বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়।বি. আশ্রয়হীনতা।আশ্রয়ার্থী–বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী।স্ত্রী. আশ্রয়ার্থিনী।আশ্রয়ী–বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত।আশ্রিত–বিণ. ১. আশ্রয় পেয়েছে এমন; ২. অনুগত; ৩. অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)।স্ত্রী. আশ্রিতা।আশ্রিতবত্সল–বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল।[আস্‌স্রয়্] (বিশেষ্য) ১ রক্ষক; শরণ; সহায় (গরিবের আশ্রয়)। ২ অবলম্বন। ৩ আধার (সর্বগুণের আশ্রয়)। ৪ আলয়; গৃহ; বাসস্থান। (আশ্রয়হীন)। ৫ আশ্রয় গ্রহণ; অবলম্বন। আশ্রয়ণীয় (বিশেষণ) আশ্রয় গ্রহণের উপযুক্ত; আশ্রয় করা যায় এমন। আশ্রয়ণীয়া (স্ত্রীলিঙ্গ)। আশ্রয়দাতা (বিশেষ্য) ১ যে আশ্রয় দান করে। ২ প্রতিপালক। আশ্রয়দাত্রী (স্ত্রীলিঙ্গ)। প্রার্থী Þ আশ্রয়ার্থী। আশ্রয়বিহীন, আশ্রয়শূন্য (বিশেষণ) নিরাশ্রয়; সহায় সম্বলহীন; গৃহশূন্য; অনাথ। আশ্রয়ার্থী, আশ্রয়প্রার্থী বিন আশ্রয় চায় এমন। আশ্রয়ার্থিনী, আশ্রয়-প্রার্থিনী (স্ত্রীলিঙ্গ)। আশ্রয়ী (-য়িন্) (বিশেষণ) ১ আশ্রয়গ্রহণকারী (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ আশ্রয়প্রাপ্ত। আশ্রিত (বিশেষণ) ১ আশ্রয়প্রাপ্ত; শরণাগত। ২ অনুগ; সেবক। ৩ অবস্থিত (দেহাশ্রিত)। আশ্রিতা (স্ত্রীলিঙ্গ)। আশ্রিতবৎসল (বিশেষণ) আশ্রিতের প্রতি স্নেহশীল; শরণাগত জনের প্রতি কৃপালু। আশ্রিতবৎসলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öশ্রি+অ(অচ্)}

5458 views