1 Answers

আশ্রম শব্দের বাংলা অর্থ আশ্রম [ āśrama ] বি. ১. সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; ২. তপোবন (আশ্রমবালক); ৩. শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); ৪. আশ্রয়স্হান (অনাথাশ্রম)।[সং. আ + √ শ্রম্ + অ]।আশ্রমধর্ম–বি. আশ্রমবাসীদের কর্তব্য।আশ্রমিক, আশ্রমী–বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী।[আস্‌স্রোম্, আস্‌স্রম্‌] (বিশেষ্য) ১ সংসারত্যাগী সাধু সন্ন্যাসীদের বাসস্থান। ২ সাধনা বা শাস্ত্রচর্চার জন্য নির্দিষ্ট স্থান; মঠ; আস্তানা। ৩ তপোবন (মুনির আশ্রম)। ৪ আশ্রয়; স্থান; গৃহ (অনাথাশ্রম)। ৫ শাস্ত্রোক্ত হিন্দু জীবনযাত্রার চতুর্বিধ অবস্থা-ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ ও সন্ন্যাস। আশ্রমধর্ম (বিশেষ্য) আশ্রম-আচার; আশ্রমবাসীদের পালনীয় কর্তব্য। আশ্রমিক, আশ্রমী (বিশেষ্য) (বিশেষণ) ১ আশ্রমধর্মচারী; আশ্রমধর্ম পালনকারী। ২ যে আশ্রমে বাস করে। {(তৎসম বা সংস্কৃত) আ+Öশ্রম্+অ(ঘঞ্)}

5985 views