1 Answers
বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি বলে। নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন :
ন (নাই) জ্ঞান যার=অজ্ঞান বে (নাই) হেড যার=বেহেড না (নাই) চারা (উপায়) যার=নাচার
নি (নাই) ভুল যার=নির্ভুল না (নয়) জানা যা=নাজানা /অজানা
এরূপ: নাহক, নিরূপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুশ, অনন্ত, বেতার ইত্যাদি।
বহুব্রীহি সমাসের গাণিতিক গঠন
বিশেষ্য+ নাই/+যাতে=নং/নঞ বহুব্রীহি সমাস অথবা নাই +বিশেষ্য+ যার=নং/নঞ বহুব্রীহি সমাস
নয়+ বিশেষ্য + (যার) =নং/নঞ বহুব্রীহি সমাস
ন (নয় করা যায়) + বিশেষ্য+ যা=নং/নঞ বহুব্রীহি সমাস
1981 views
Answered