1 Answers
উদ্দীপকে শশুিন-এর পর্যালোচনাকৃত দেশটি উন্নয়নের মাত্রায় উন্নয়নশীল শ্রেণির দেশ।
বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্যে পর্যায়ে আরেক ধরনের দেশ আছে যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উদ্দীপকের শাওনের পর্যালোচনাকৃত দেশটিতে উন্নয়নশীল দেশের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান বিধায় উক্ত দেশটি উন্নয়নের মাত্রায় উন্নয়নশীল শ্রেণির দেশ। এসব দেশে অর্থনৈতিক সূচকসমূহ ক্রমশ ঊর্ধ্বমুখী। মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনগণের জীবনযাত্রার মান বাড়ছে। কৃষির ওপর নির্ভরশীলতা কমছে, শিল্পখাতের প্রবৃদ্ধি হচ্ছে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, শিক্ষা হার বৃদ্ধি পাচ্ছে, বৈদেশিক সাহায্য নির্ভরতা ক্রমশ কমছে। এছাড়াও উন্নয়নশীল দেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এবং বিদ্যুৎ ও অন্যান্য খাতেরও উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহও দূর হচ্ছে।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে শাওন ও এর পর্যালোচনাকৃত দেশটি উন্নয়নশীল দেশ।