1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশটি একটি অনুন্নত দেশ। কেননা অনুন্নত দেশের অর্থনীতি অতিমাত্রায় কৃষির ওপর নির্ভরশীল হয়ে থাকে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও প্রতিকূল অবস্থানে থাকে। এছাড়া অনুন্নত দেশের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান নিম্ন হয়ে থাকে। ফলে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার এবং ব্যাপক বেকারত্ব দেখা দেয়। অনুন্নত দেশে দক্ষ জনশক্তির অভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হয় না। অশিক্ষিত ও অসচেতন নাগরিকের কারণে জনসংখ্যা উচ্চহারে বৃদ্ধি পায়। ফলে দুর্বল অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে। ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। জনগণ উদ্যোগ ও ঝুঁকি গ্রহণের মানসিকতা হারিয়ে ফেলে।
উদ্দীপকে 'ক' নামক দেশটি কৃষির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এছাড়া বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও দেশটি প্রতিকূল অবস্থানে রয়েছে। এসবই একটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য। অতএব বলা যায়, ক দেশটি অনুন্নত দেশ।