1 Answers

তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি. 

বরাবর 

জেলা ও দায়রা জজ,

দিনাজপুর

বিষয়: অফিস সহকারী পদে যোগদান প্রসঙ্গে

সূত্র: জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুরের অভ্যন্তরীণ নিয়োগ শাখার স্মারক নম্বর ০৫.০০০. ০০০০. ১২৮. ১৯.০২.২২; তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি.।

জনাব, 

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী উপর্যুক্ত বিষয় ও সূত্রের নির্দেশমতে অদ্য ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ পূর্বাহ্ণে অফিস সহকারী পদে যোগদানপত্র দাখিল করলাম।

এমতাবস্থায়, আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি প্রার্থনা করছি। 

বিনীত নিবেদক 

মো. রেজাউল করিম 

মোবাইল: ০১৭৫৫........ 

ই-মেইল: sattacademy@gmail.com

6 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views
গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। (Translate into English)
1 Answers 4 Views