1 Answers

উদ্দীপক দ্বারা ইঙ্গিকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো সাঁওতাল। সাঁওতাল নৃগোষ্ঠীর বাসস্থান, বিবাহ ও পরিবারব্যবস্থা অন্যান্য নৃগোষ্ঠীর তুলনায় ভিন্ন। 

বিশ শতকের প্রথম ভাগে সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে এসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে। বর্তমানে সাঁওতালরা রাজশাহী, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, নাটোর ও দিনাজপুর জেলায় বাস করে। সাঁওতালরা বসবাসের ঘরবাড়িগুলো আকৃতিতে খুবই ছোট এবং অধিকাংশই ছন বা খড়ের তৈরি। এসব ঘরে প্রায় কোনো জানালা থাকে না। সাঁওতাল পরিবারব্যবস্থা মূলত পিতৃতান্ত্রিক। সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার থাকলেও কন্যাদের কোনো অধিকার নেই। তবে সম্পত্তি বন্টনের সময় পিতা প্রত্যেক কন্যাকে একটি করে গাভী প্রদান করে থাকেন। সাঁওতাল সমাজে বহিঃগোত্র বিবাহ প্রচলিত। তাদের মধ্যে ছয় ধরনের বিবাহ রীতি প্রচলন থাকলেও আসলি, রাজারাজি ও ইতুত এ তিন ধরনের বিবাহ অধিক প্রচলিত। সাঁওতালদের মধ্যে পুনর্বিবাহ ও বিবাহ বিচ্ছেদের প্রচলন রয়েছে। পরিশেষে উপরের আলোচনা থেকে বলা যায়, সাঁওতালদের বাসস্থান, পরিবার ও বিবাহ ব্যবস্থা তাদের জীবনধারাকে বৈচিত্র্যময় করে তুলেছে।

4 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views
ইসলামী ব্যাংকিং আল-কুরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সুদ নির্মূলকরণ এবং অর্থনৈতিক যৌক্তিকতা, ন্যায়বিচার দক্ষতা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির নীতি প্রতিষ্ঠা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্যোক্তা এবং পুঁজিমালিকের মধ্যে শিল্প অথবা বাণিজ্যিক ঝুঁকি সমানভাবে বণ্টন এবং বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক মূলধনের ভিত্তিতে ভাগ করার কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংকিং সবচেয়ে উৎপাদনশীল ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে। (Translate into English)
1 Answers 6 Views