1 Answers

রাষ্ট্র-নেতৃত্বে নারীঃ বাংলাদেশ ও বহির্বিশ্ব 

ভূমিকাঃ এই পৃথিবী সৃষ্টির পর থেকেই মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যত উন্নয়ন, সাধিত হয়েছে এতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। মানুষ যতই সভ্য হচ্ছে, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ততই বেড়ে চলছে। তাই আজ বাংলাদেশ সহ বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকালে দেখতে পাই যে সর্বত্রই নারীর জয়গান। তাদের অংশগ্রহণ ও সুদৃঢ় নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্র ক্রমান্বয়ে উন্নতির শিখরে উঠছে। নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশঃ বিশ্ব অর্থনৈতিক ফোরম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ১৪৪টি দেশের মধ্যে ৭২তম। ২০১৫ সালে ছিল ৬৪তম। আর ২০১৪, ২০১৩, এবং ২০১২ সালে অবস্থান ছিল যথাক্রমে ৬৮, ৭৫ এবং ৮৬ তম। তবে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে।

রাজনৈতিক ক্ষমতায়নঃ বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতায়নে অন্যান্য সেক্টরের চেয়ে এগিয়ে। বিশ্ব অর্থনৈতিক প্রদত্ত রিপোর্টে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সপ্তম। ২০০৬ সালে এর অবস্থান ছিল ১৭তম। গত দশক ধরে বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি'র সভাপতি পদে নারী। লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বে সাফল্যের জন্য বাংলাদেশ মর্যাদাপূর্ণ ওসেন ইন পার্লামেন্টস (WIP) ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছে। 

জাতীয় সংসদে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদে নারীর অংশগ্রহণে বাংলাদেশ বি ফোরাম | রাজনীতি ৭৪তম। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ নেতা শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ একাধিক নারী প্রতিনিধি রয়েছে। যার মধ্যে ২ জনগণের ভোটে নির্বাচিত। 

মন্ত্রীসভায় ও প্রশাসনে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী মন্ত্রীসভায় নারীর অবস্থানের দিক দি ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম। নব্বই এর দশক থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আপন মন্ত্রীসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নারী হয়ে আসছেন। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী জন নারী রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রি বেগম মন্নুজান সুফিয়ান এবং বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। জাহাঙ্গার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যথাক্রমে অধ্যাপক ফারজানা ইসলাম ও অধ্যাপক ড. শিরীন আখতার। প্রশাসনের মা পদে এ পর্যন্ত ৫৩৫ জন নারী দায়িত্ব পালন করেছে। বর্তমানে সরকারি চাকুরীতে ২৭% নারী রয়েছে। যা ২০১১ সালে ছিল ২১%। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রথম বারের মতো একজন নারী কমিশনার কবিতা খানম-কে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিচার বিভাগে নারীঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ বর্তমানে নারী বিচারপতি রয়েছেন ৮ জন। যার মধ্যে একমাত্র আপিল বিভাগের নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূ ইসমত জাহান "নারীর বিরুদ্ধে বৈষম্য বিলুপ্ত কমিটির (বিভো)” সদস্য নির্বাচিত হয়েছে।

 সামাজিক প্রতিষ্ঠানে নারীঃ দেশের বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে শীর্ষপদে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক দীপা হাফিজা, টিআইবি'র ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ান সুলতানা, সেন্টার ফর পলিসি ডায়ালগের (CPD) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। দ্রুতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টি (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক সারা হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা উল্লেখযোগ্য। 

পুরুষ নির্ভর অর্থনীতি, নিম্ন শিক্ষার হার, ধর্মীয় গোড়ামী দুর্বল সামাজিক মূল্যবোধ, পারিবারিক বৈষম্য, ধর্মীয় ভুল ব্যাখা আমাদের দেশে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপঃ 

  • সময়োপযোগী “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১” প্রণয়ন হয়েছে। 
  •  সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ এ বৃদ্ধি করা হয়েছে।
  •  মাতৃকালীন ছুটি ৪ থেকে ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। নারীর কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার নির্মাণ বাধ্যতামূলক কর হয়েছে। 
  •  নারী শিল্প উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণ প্রদান এবং বিসিকের প্লটে নারীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 
  •  প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০% এবং সরকারি চাকুরীতে ১০% নারীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। 
  • প্রশাসনের উচ্চ পদে নারীদের পদায়নের মাধ্যমে নারীদের উৎসাহ সৃষ্টি করা হচ্ছে।
  •  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করা হচ্ছে। 
  • সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৪০টি মন্ত্রণালয়ে জেন্ডার সেনসিটিভ বাজেট তৈরি হচ্ছে। 

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল। সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হালিম ইয়াকুব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান। করেন ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর তিনিই একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি পরপর ৯বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার নজির স্থাপন করেছেন। 

উপসংহারঃ বিশ্বে নারীর ক্ষমতায়নে যে সকল দেশ এগিয়ে, সে সকল দেশের সফলতার মূলে রয়েছে অর্থনৈতিক অগ্রগতি। উচ্চ শিক্ষার হার এবং সর্বোপরি সামাজিক সচেতনতা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে শীর্ষে পাঁচটি দেশ যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং নিউজিল্যান্ড। উক্ত রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ১৪৪টি দেশের মধ্যে ৭২তম। তবে আশার কথা হলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। নারীর ক্ষমায়তনে গুণগত দিক দিয়ে এগিয়ে ভারত। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দল জাতীয় কংগ্রেসের সভাপতি। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দ বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত। 

4 views

Related Questions

চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯০ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রে বাজার হিসাবেও এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের কারণে চীনে পোশাক উৎপাদনের খরচ বাড়তে পারে এবং মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানের অনেক ক্রয়াদেশ বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বেডিয়া ও ভারতে যাবে। ইতিমধ্যে নতুন নতুন ক্রেতারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। পুরোনো ক্রেতারা ক্রয়াদেশ বাড়চ্ছেন। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে বেশ পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধিতে অনেকটা কাছাকাছি চলে এসেছে তৃতীয় শীর্ষ রপ্তানিকারকে দেশ বাংলাদেশ। সামনের মাসগুলোতে রপ্তানি পরিমাণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশাও করছেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। (Translate into English)
1 Answers 5 Views
আমরাজানি, কোভিত-১৯ মহামারির সময়েতথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন আমাদের সহযোদ্ধা হয়ে দাঁড়িয়েছিল। তবেসাধারণ মানুষ যথেষ্ট প্রযুক্তিবান্ধব না হওয়ার কারণেপ্রাথমিক পর্যায়ে অসুবিধা হয়েছে অনেকের। এ সময় প্রযুক্তিরসঙ্গে পরিচিত হতে বাধ্য হয়েছিআমরা। অনেক নারী পুরুষএখন তথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন করছেন। এ পরিবর্তনের সুফলপেতে শুরু করেছে দেশেরব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।ব্যাপকহারে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ব্যাংকব্যাবসা ভাল হবে। তবেতার জন্য দরকার প্রয়োজনীয়ও সঠিক অবকাঠামো এবংদক্ষ জনবল। আর এ বিষয়টিনিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। আমরা যদি এখনতথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে বিশ্বায়ন প্রক্রিয়ায় টিকে থাকা কঠিন হবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক রূপান্তরের সুবিধা পাবে দেশের সাধারনমানুষ। (Translation [Bangla to English])
1 Answers 6 Views