1 Answers
সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাধীন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করে।
নবীন রাষ্ট্রটির পররাষ্ট্রনীতির মূল কথা ছিল, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রনীতিতে দুটি বিষয়কে প্রাধান্য দেন। প্রথমত: স্বীকৃতি আদায়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত: দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য-সহযোগিতা নিশ্চিত করা।
5 views
Answered