1 Answers

ই-কমার্সের যুগে বাংলাদেশ

ভূমিকাঃ ই-কমার্স মানে ইলেক্ট্রনিক কমার্স। কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাধ্যমে কেনা, বেচা বা অন্যান্য সেবা ইলেক্ট্রনিক মাধ্যমে পৌঁছে দেওয়াই ই-কমার্স হিসাবে পরিচিত। বাংলাদেশে ১৯৯৬ সালে ইন্টারনেট চালুর পর থেকেই তথ্য প্রযুক্তি তথা যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে মানুষ ঘরে বসেই ব্যবসা পরিচালনা, কেনাকাটা এবং অন্যান্য সেবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারে। বাংলাদেশে বর্তমানে ই-কমার্সের যে আকার; ভবিষ্যতে তা আরও বাড়বে। ই-কমার্সের কল্যাণে এখন আমরা ঘরে বসেই বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ, মানি- ট্রান্সফার, ব্যাংক থেকে টাকা তোলো; এককথায় যাবতীয় কর্মকান্ড খুব সহজেই করতে পারি। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক অনলাইন এবং ২০১৩ সালে অন্যান্য ব্যাংক অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডের অনুমোদন দেয়। যার ফলে ই-কমার্সের প্রসার আরও বেড়ে যায়। উন্নত বিশ্বের দেশগুলোতে ই-কমার্সের মাধ্যমে লেনদেন আমাদের দেশের থেকে অনেক বেশি। ই-কমার্সের মাধ্যমে আমরা সময় ও খরচ দুটোই সাশ্রয় করতে পারি।

ই-কমার্সের প্রকারঃ ই-কমার্স বিভিন্ন প্রকার হতে পারে। যথা ব্যবসা বনাম ব্যবসা (B2B), ব্যবসা বনাম ভোক্তা (B2C), ব্যবসা বনাম সরকার (B2G), ভোক্তা বনাম ভোক্তা (C2C), ব্যবসা বনাম চাকরিজীবী (B2E) ইত্যাদি ।

জনপ্রিয় সাইটঃ ই-কমার্সের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে Bikroy.com, CellBazaar.com, Akhoni.com, Rokomari.com, BoiMela.com, Ajkerdeal.com, Priyoshop.com, Clickld.com, Sindabad.com, JobsAl.com, Charkri.com, Amikinee.com, Bagdoom.com ইত্যাদি ।

অনলাইনে পেমেন্ট করা যায় এরকম কিছু সাইটগুলো হলোঃ Sattacademy.com Bdjbos.com, Munshigi.com, Regent Airways, United Airlines, Champs21.com, Boimela.com, Cityshopbd.com ইত্যাদি । 

ই-কমার্স উদ্যোক্তাঃ ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর তথ্যমতে বর্তমানে ১,০০০ ই-কমার্স উদ্যোক্তা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রায় ৮,০০০ ই-কমার্স উদ্যোক্তাকে ফেসবুকের মাধ্যমে ব্যবসা চালাচ্ছে। এছাড়াও নতুন উদ্যোক্তা যুক্ত হচ্ছে।

ই-কমার্সের প্রসারঃ বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটছে। ব্যাংকিং এর ক্ষেত্রে স্মার্টকার্ড, ATM, এসএমএস ব্যাংকিং, টেলিব্যাংকিং, আন্তর্জাতিকভাবে উপযোগী VISA অথবা Master Card এর মাধ্যমে টাকা উত্তোলন, ট্রান্সফার করা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে ই-কমার্সের প্রচলন বেড়ে যায়। এছাড়াও অনলাইনে যে কোন পণ্যের বিজ্ঞাপন, কেনাবেচার জন্য Bikroy.com এর মাধ্যমে যে কোন পণ্য কেনাবেচার জন্য জনপ্রিয় হয়ে উঠছে।

যোগাযোগের মাধ্যম ও পরিবহন সুবিধার জন্য উবার, পাঠাও, ঢাকার চাকা ছাড়াও অন্যান্য অনলাইন সুবিধার মাধ্যমে আমরা খুব দ্রুত টিকেট কেনা, টিকেট বাতিল ও প্রয়োজনীয় জিনিসপত্রের আনা-নেওয়া করতে পারি ।

২০১৬ সালের হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় ২০ হাজার এবং মাসে ৫-৬ লাখ চালান দেওয়া হয় ই-কমার্সের মাধ্যমে। বর্তমানে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে শতকরা ৭৫% পুরুষ (২৬-৩০ বছরের বয়সীদের সংখ্যা প্রায় ৫০%)। যুবক- যুবতীদের সংখ্যা প্রায় ৪৪% অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৩৩%। আগামী দিনগুলোতে অনলাইনে যেমন কেনাবেচা বাড়বে, সেইসাথে বিজ্ঞাপনও বাড়বে। এভাবে ই-কমার্সের প্রসার বাড়বে।

ই-কমার্সের সুবিধাঃ সুবিধাগুলো হলো- ক) খরচ সাশ্রয় হয় (খ) সময় কম লাগে (গ) লোকবল কম লাগে, এতে পরিবহন ব্যয়ও কমে যায় এবং (ঘ) অভিজ্ঞলোক ই-কমার্সের সাথে জড়িত বলে কাজে-কর্মে গতি আসে ।

ই-কমার্সের অসুবিধাঃ ক) লোকবল বা কর্মী কম লাগে বিধায় বেকারত্ব বাড়ে (খ) অনলাইনে অনেক সময় হ্যাকাররা তথ্য হ্যাক করে বড় ধরণের ক্ষতি করতে পারে। (গ) অশিক্ষিত লোক ই-কমার্সের সাথে তাল মিলিয়ে চলতে পারে না ।

5 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views
চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯০ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রে বাজার হিসাবেও এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের কারণে চীনে পোশাক উৎপাদনের খরচ বাড়তে পারে এবং মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানের অনেক ক্রয়াদেশ বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বেডিয়া ও ভারতে যাবে। ইতিমধ্যে নতুন নতুন ক্রেতারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। পুরোনো ক্রেতারা ক্রয়াদেশ বাড়চ্ছেন। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে বেশ পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধিতে অনেকটা কাছাকাছি চলে এসেছে তৃতীয় শীর্ষ রপ্তানিকারকে দেশ বাংলাদেশ। সামনের মাসগুলোতে রপ্তানি পরিমাণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশাও করছেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। (Translate into English)
1 Answers 5 Views
বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। গত বিশ বছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৪.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭.৮ শতাংশের অধিক হয়েছে। একই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ২.০ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১.২৫ শতাংশে দাঁড়িয়েছে। দুটো উপাদান বাংলাদেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ও ব্যাপক দারিদ্রা হ্রাসের পেছনে প্রধান চালিকাশক্তির কাজ করেছে। একটি হলো রপ্তানি আয়ের অব্যাহত প্রবৃদ্ধি; আরেকটি হলো প্রবাসী বাংলাদেশিদের আয়ের ব্যাপক প্রবাহ। উল্লেখ্য বাংলাদেশ গত দশ বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে। বিশ্বের নীতিনির্ধারকগণ বাংলাদেশকে তাই দ্রুততর অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশের সারিতে বিবেচনা করেন। (Translate into English)
1 Answers 4 Views