1 Answers

উদ্দীপকে সালাম সাহেবের এলাকায় বন্যা দেখা দিয়েছিল। এজন্য তিনি তার গরুগুলো পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে
সালাম সাহেবের সমস্যাগুলো নিম্নরূপ-
বন্যার কারণে সালাম সাহেবের এলাকার অধিকাংশ পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এজন্য বিভিন্ন রোগ-ব্যাধির প্রাদুর্ভাব, গো-খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিতে পারে। খাদ্যের অভাবে গবাদিপশু অপুষ্টিতে ভুগতে পারে। বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পেতে পারে। বন্যার পরিবেশ অস্থাস্থ্যকর হয় এবং পশুর রক্ষণাবেক্ষণে সমস্যার সৃষ্টি হতে পারে।

4 views

Related Questions