1 Answers
উদ্দীপকের জেলেরা মৎস্য আহরণ সময়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা মা মাছ বাজারে বিক্রি করে।
ইলিশসহ অন্যান্য মাছের বংশবিস্তার হয় ডিমের মাধ্যমে। তাই ডিমওয়ালা মাছের গুরুত্ব অনেক বেশি। কারণ এ থেকে পরবর্তীতে আরও অনেক মাছের সৃষ্টি হবে। কিন্তু এসব ডিমওয়ালা মাছ নির্বিচারে ধরে ফেলাতে অনেক ডিম অফুটন্ত অবস্থাতেই রয়ে যাচ্ছে। ফলে প্রতিবছর ডিমওয়ালা মাছসহ ইলিশ মাছ ধরার ফলে মৎস্য সম্পদ কমে যাচ্ছে। এভাবে যদি ইলিশসহ অন্যান্য মাছের প্রজননকে বাধাগ্রস্ত করা হয় তাহলে কয়েক বছরের মধ্যে জলাশয়গুলো মাছ শূন্য হয়ে যাবে। আবার, ইলিশসহ অন্যান্য মাছ থেকে আমরা প্রাণিজ আমিষ পাই। সেক্ষেত্রে মাছের পরিমাণ কমতে থাকলে আমাদের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হুমকির সম্মুখীন হবে।
তাই বলা যায়, ডিমওয়ালা ইলিশসহ অন্যান্য মাছ ধরার ফলে প্রজনন বিঘ্নিত হচ্ছে এবং মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে।