1 Answers
অল্প সময়ে অধিক পরিমাণ লাভবান হওয়ার জন্য ব্রয়লার মুরগি পালন উত্তম। অল্প সময়ে বেশি পরিমাণে ও নরম মাংস লাভের জন্য মাংসল জাতের ৬-৮ সপ্তাহ বয়সের মুরগিকে ব্রয়লার বলা হয়। ব্রয়লার খাদ্য রূপান্তর দক্ষতা ২ : ১। অর্থাৎ ব্রয়লার ২ কেজি খাবার খেয়ে ১ কেজি ওজন প্রাপ্ত হয়। অন্যদিকে দেশি মুরগির জাতের খাদ্য গ্রহণের ও বৃদ্ধির পরিমাণ সে তুলনায় অনেক কম। ব্রয়লারের জাতগুলো অল্প সময়ে অধিক খেয়ে বেশি মাংস উৎপাদন করে। তাই ব্রয়লার মুরগির খামার করা লাভজনক।
7 views
Answered