1 Answers
এপিলেপসি আক্রান্ত রোগীকে নদীতে বা পুকুরে গোসল করতে নিষেধ করা হয়। এপিলেপসি বা মৃগী হলো মস্তিষ্কের একটি রোগ যাতে আক্রান্ত রোগীর শরীর কাঁপুনি ও খিচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে রোগী সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, এমনকি অজ্ঞান হয়ে পড়ে। তাই রোগাক্রান্ত অবস্থায় পানিতে পড়লে নিজ শক্তিতে উঠতে পারে না, ফলে ডুবে মারা যায়। এ কারণে এপিলেপসি আক্রান্ত রোগীকে নদী বা পুকুরে গোসল করতে নিষেধ করা হয়।
5 views
Answered