1 Answers
মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ দ্বারা যেসব অধিকার স্বীকৃত হয় সেগুলোকে নৈতিক অধিকার বলে।
নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। এটি মানুষের মনুষ্যত্ববোধ থেকে সৃষ্টি হয়। যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। নৈতিক অধিকার ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। দুর্বলের সাহায্য লাভের অধিকার, ভিক্ষুকের ' ভিক্ষাপ্রাপ্তির অধিকার ইত্যাদি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত।
7 views
Answered