1 Answers
মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ দ্বারা যেসব অধিকার স্বীকৃত হয় তাদেরকে নৈতিক অধিকার বলে।
নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। এ অধিকারটি মানুষের মনুষ্যত্ববোধ থেকে সৃষ্টি হয়েছে। যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। নৈতিক অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। দুর্বলের সাহায্য লাভের অধিকার একটি নৈতিক অধিকার।
4 views
Answered