1 Answers

ক্যালিফোর্নিয়া রাষ্ট্র নয়- সাদাবের বাবার এই উত্তর সঠিক।
রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদান অপরিহার্য। এগুলো হলো- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপদান হলো জনসমষ্টি। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসমষ্টি প্রয়োজন তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি দিক রয়েছে। যথা- অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ-নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব করে। অন্যদিকে, বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।
উদ্দীপকে লক্ষ করা যায়, আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্য রাষ্ট্র নয় কেন? সাদাবের এরূপ প্রশ্নের উত্তরে তার বাবা বলেন, শুধু আয়তন বা ভূখণ্ড থাকলেই সেটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র গঠনের জন্য আরও কতগুলো উপাদান প্রয়োজন। সাদাবের বাবার এরূপ উত্তর থেকে বোঝা যায়, তিনি রাষ্ট্র গঠনের চারটি উপাদানের প্রতিই ইঙ্গিত করেছেন।
পরিশেষে বলা যায়, সাদাবের বাবার উত্তরে রাষ্ট্র গঠনের চারটি উপাদানের প্রতিই ইঙ্গিত রয়েছে। আর এ কারণেই তার উত্তর সঠিক।

4 views

Related Questions