1 Answers

পাকিস্তানি শাসকগোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে।
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ১৯৫৮ সালের ৭ অক্টোবর সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন। এসময় জেনারেল আইয়ুব খান প্রধান সামরিক প্রশাসক হিসেবে নিয়োগ পান। তবে কিছুদিনের মধ্যে ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তিনিও ক্ষমতা ধরে রাখতে সামরিক শাসন বলবৎ রাখেন।

5 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views