1 Answers
উদ্দীপকে উল্লিখিত নীতিটি হলো উৎপাদক থেকে খাদকের দিকে ধাপে ধাপে শক্তির স্থানান্তর ঘটে। এ নীতি অনুযায়ী ক্রমান্বয়ে শক্তির ক্ষয় হয়। বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ উৎপাদক হিসেবে এবং তৃণভোজী প্রাণী প্রথম স্তরের খাদক হিসেবে কাজ করে। এভাবে নিম্নস্তরের মাংসাশী প্রাণী তৃতীয় স্তরের খাদক এবং উচ্চ স্তরের মাংসাশী প্রাণী সর্বোচ্চ স্তরের খাদক হিসেবে বিবেচিত হয়। কোনো খাদ্যশৃঙ্খলের উৎপাদক সূর্য থেকে যে শক্তি উৎপাদন করে তার কিছু অংশ তাপশক্তি হিসেবে বেরিয়ে যায়। এজন্য দেখা যায় উৎপাদক যে পরিমাণ শক্তি সূর্য থেকে সংগ্রহ করে তা পরিবর্তীতে খাদ্যস্তরে এসে কমে যায়। এভাবে সর্বোচ্চ শক্তিস্তরে এসে শক্তির পরিমাণ আরও কমে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো খাদ্যশৃঙ্খলে উৎপাদক কর্তৃক ১০০০ kJ শক্তি যদি উৎপাদিত হয় তবে পরবর্তী শক্তিস্তরে ৯০% শক্তি কমে মোট শক্তির পরিমাণ হবে ১০০ kJ ।
এভাবে শক্তি হারিয়ে সর্বোচ্চ শক্তিস্তরে শক্তির পরিমাণ দাঁড়াবে ০.১ kJ এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তিই অবশিষ্ট থাকবে না।
এভাবেই উৎপাদক থেকে খাদকের দিকে ধাপে ধাপে শক্তির স্থানান্তর ঘটে তথা শক্তির ক্ষয় ঘটে।