1 Answers
গ্রিনহাউস এফেক্ট এর প্রভাবে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে ও উপকূল অঞ্চল তলিয়ে যাবে, আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ এর প্রভাবে পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাই এর প্রভাব থেকে পরিবেশকে সংরক্ষণ করা জরুরি। নিচে এটি সংরক্ষণের কিছু উপায়
উল্লেখ করা হলো-
- পরিবেশ বিষয়ক আন্দোলনকে অতিদ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে।
- বৃক্ষরোপণ আন্দোলনকে কোনো নির্দিষ্ট মাস বা সপ্তাহে আটকে রাখা যাবে না। ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন করতে হবে।
- শিল্পকারখানা নির্মাণের পূর্বে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
- জ্বালানি কাঠের পরিবর্তে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে।
- জমিতে মাত্রাতিরিক্ত রাষায়নিক সার, কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে।
- CO2, CH4, CO প্রভৃতি গ্রিন হাউজ গ্যাসের উৎপাদন হ্রাস করতে হরে।
- বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি যাতে না হয় সে রকম ব্যবস্থা নিতে হবে।
উপরিউক্ত উপায়সমূহ মেনে চললে গ্রিনহাউস এফেক্ট থেকে পরিবেশকে - সংরক্ষণ করা সম্ভব।
4 views
Answered