1 Answers
উদ্দীপকের রেখাচিত্রটি উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত পাঁচটি ধাপে সাজানো। এক্ষেত্রে উৎপাদক ও খাদকের শ্বসন ও অন্যান্য বিপাকক্রিয়ার সময় শর্করায় জমা থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। প্রথমে সবুজ উদ্ভিদ সূর্যরশ্মি থেকে খাদ্য বা শক্তি উৎপাদন করে। সবুজ উদ্ভিদকে ভক্ষণের মাধ্যমে এই শক্তি পতঙ্গ অর্থাৎ প্রথম স্তরের খাদকে যায়। আবার পতঙ্গ ভক্ষণের মাধ্যমে শক্তি ২য় স্তরের খাদক ব্যাঙের দেহে যায়। অনুরূপভাবে, ক্রমান্বয়ে ভক্ষণের মাধ্যমে এই শক্তি ৩য় ও সর্বোচ্চ স্তরের খাদক যথাক্রমে সাপ ও ময়ূরের দেহে পৌঁছায়। তবে এক স্তর থেকে অন্য স্তরে শক্তি প্রবাহকালে শ্বসন, তাপ উৎপাদন ইত্যাদি কারণে প্রচুর শক্তি ব্যয় হয়। তাই উৎপাদক ঘাসের মধ্যে যে শক্তির সংবন্ধন ঘটে, উপরের দিকে ধাপে ধাপে এই শক্তির স্থানান্তরের ফলে শক্তির অনুপাত ক্রমশই কমতে থাকে। উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত সবারই মৃত্যু ঘটলে শক্তি আহরণ বন্ধ হয়ে যায়। তখন রাসায়নিক শক্তি মৃতদেহে জমা হয় যা বিয়োজকের কার্যকারিতায় অজৈব পদার্থরূপে পরিবেশে ফিরে আসে। এই অজৈব শক্তি পরিবেশে বিভিন্নভাবে রূপান্তরিত হয় এবং সবুজ উদ্ভিদ তথা উৎপাদক তা ব্যবহার করে। আর এভাবেই শক্তিপ্রবাহ বাস্তুতন্ত্রে প্রতিনিয়ত আবর্তিত হয়ে চলেছে।